আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে মাটির পাত্র দিয়েই করুন প্রতিকার
অর্থ ছাড়া কোনও মানুষই সঠিকভাবে বাঁচতে পারেন না অর্থাৎ বাঁচার জন্য আমাদের অর্থের খুব দরকার। তবে এমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেই সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারেন না। আবার অর্থ উপার্জন প্রচুর করলেও তা ধরে রাখতে পারেন না।
এইসব নানান কারণে মানুষের চাপ কিন্তু ক্রমশ বাড়তে থাকে। তবে অর্থ সংক্রান্ত নানান অসুবিধার সম্মুখীন হতে হয় অনেকেই। তবে কীভাবে এর থেকে বেরোবেন তা ভাবছেন,জ্যোতিষশাস্ত্রে এমন কিছু সমাধানের কথা বলা হচ্ছে যেগুলি করলে আপনার আর্থিকভাবে আপনি অসুবিধায় থাকবেন না এবং কোনও অসুবিধা সম্মুখীন আপনাকে হতে হবে না। ছোট মাটির পাত্র দিয়েই করুন এই প্রতিকার। তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে জানেন।

যদি আপনি আর্থিকভাবে খুব দুর্বল থাকেন। তাহলে ছোট মাটির কলসি নিন, তাতে এক টাকার পাঁচটি কয়েন রাখুন এরপর ঘরের চাল গম এবং যেকোনো একটি দানা তাতে রেখে দিন। এরপর একটি পরিষ্কার লাল কাপড় দিয়ে কলসির মুখ বেঁধে দিন। তারপরে সেটি মা লক্ষ্মীর মূর্তি বা ছবির কাছে রাখুন।
তারপর সেটিকে আপনি চার সপ্তাহ ধরে পুজো করুন। তারপর সেটিকে আপনি আলমারিতে রেখে দিতে পারেন। আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে তেমন জীবনে আসবে সাফল্যও।
দেবী লক্ষ্মীর সঙ্গে নারকেলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। বলা হয় যে বাড়িতে নারকেল থাকে সেই বাড়িতে সর্বদাই দেবী লক্ষ্মী বিরাজ করেন। তাই আপনি নারকেল নিয়ে তাদের একটি লাল কাপড় বেঁধে, ঠাকুরের আসনের তলায় রেখে দিতে পারেন। এতে দেবী লক্ষ্মী খুব খুশি হন।

যখন আপনি প্রত্যেকদিন দেবী লক্ষ্মীকে পুজো করবেন। সেই সময় নারকেল যেন কেউ হাত না দেয়। আপনার জীবনে সাফল্য আসবে। সুখ, সমৃদ্ধিতে জীবনে ভরে উঠবে।
লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলেই মানি। তাই সর্বদা দেবীর আরাধনা করে দেবীকে খুশি করা দরকার। দেবী যদি খুশি হন আমরা আর্থিকভাবে কখনোই পিছিয়ে পড়ব না।

তাই শুক্রবার করে দেবীর লক্ষ্মী দেবীর মন্দিরে গিয়ে তাকে পুজো দেওয়া খুব শুভ। যদি আপনার বাড়িতে লক্ষ্মী দেবীর মূর্তি থাকে বা ছবি থাকে সেখানেও আপনি ফুল ধুপ-ধূনো দিয়ে পুজো দিতে পারেন। যদি পারেন তাহলে শুক্রবার করে দেবী লক্ষ্মীর সামনে গোলাপ ফুল দিতে পারেন। ১১ টি শুক্রবার এটি করলে আপনার আর্থিক থেকে আপনি বের হতে পারবেন এবং জীবনে আসবে সাফল্য।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications