দুর্গাপুজোর যেকোনও একটি দিন এই কাজগুলি করলেই অর্থলাভ নিশ্চিত, কাটবে বিবাহজনিত সমস্যাও

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে সকলে পালন করেন দুর্গাপুজো। চলতি বছর ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। আর এই পুজোর জন্য সকলেই সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। দূর্গাপুজো যেকোনও একটি দিনে আপনি এই কাজটি করতে পারেন।

এতে আপনার জীবনে শুধু সাফল্য লেগে থাকবে। শুধু তাই নয়, এতে আর্থিক দিকেও খুব লাভ হবে। এমনকি মা দুর্গার বিশেষ কৃপাও আপনি পাবেন। পুজোর সময় মা দুর্গার বিশেষ নয়টি রূপের পুজো করা হয়। জানুন পুজোর সময় কোন কোন কাজ করলে আপনি জীবনে খুব সুখী হবেন।

Durga puja

  • আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন

আপনি একটি গোটা সুপারির চারপাশে সিঁদুর লাগিয়ে হলুদ কাপড়ের মুড়ে দেবীকে অর্পণ করতে পারেন। এতে আপনার জীবনে সফলতা থাকার সঙ্গে সঙ্গে আর্থিক দিকেও উন্নতি করতে পারবেন আপনি।

  • বিবাহজনিত সমস্যা দূর হবে

দুর্গাপুজার সময় দেবী দুর্গার কাছে প্রার্থনা করুন সারা বছর ভালো থাকার জন্য। তারপর একটি সুপারি এনে আপনার ঘরে কোনায় লুকিয়ে রাখুন। তাহলে বিবাহ জনিত কোনও সমস্যা যদি আপনার থাকে, সেই সমস্যা থেকে আপনি বার হতে পারবেন। সেই সঙ্গে আপনি এগিয়েও যেতে পারবেন জীবনে।

  • জীবনে সাফল্য পেতে কী করবেন

দুর্গাপুজোর যেকোনও একটি রাতে দেবীকে দুটি হলুদ নিবেদন করুন। দেবীর সামনে বসে মা দুর্গার মন্ত্র ১০৮ বার পাঠ করুন। এতে মা দুর্গার কৃপা পাবেন আপনি। তাছাড়াও আর্থিক দিকে লাভ হবে আপনার।

  • জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে কী করবেন

যদি আপনি আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে চান, তাহলে দেবী দুর্গাকে দুর্গাপুজোর সময় দুটি হলুদ, একটি লাল কাপড়ে মুড়ে দেবীর আসনের সামনে রেখে দিন বা ঠাকুর ঘরের কোনও জায়গায় রেখে দিতে পারেন। এতে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

  • জীবনের সমস্ত কাটাতে কী করবেন

দুর্গাপুজোর সময় যেকোন একটি দিন ২৭টি পান আপনি কিনে আনুন। তারপরে এগুলি বেঁধে রেখে দিন। এটি লাল সুতোয় রেখে দিন। তারপরে কোনও একটি রাতে দেবীকে নিবেদন করুন। এতে আপনার জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে।

  • দ্রুত চাকরি পেতে কী করবেন

যদি আপনি দ্রুত চাকরি পেতে চান, তাহলে আপনার কর্মসংস্থানের জায়গায় একটি সুপারি রেখে দিন। সেই সঙ্গে এক টাকার কয়েন রেখে দিন। এতে দেবী দুর্গার কৃপা আপনি পাবেন। এতে আপনার জীবনে সফলতা নিশ্চিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+