শ্রাবণে শিবের কৃপা পেতে ও বাস্তুত্রুটি দূর করতে আজ থেকেই মানুন এই টিপসগুলি

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। এই শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে, তাহলে খুব সহজেই তা দূর করতে পারবেন।

কারণ যে বাড়িতে বাস্তুত্রুটি থাকে, তাহলে জীবনে আর এগোতে পারবেন না। বাড়ির সদস্যদের সঙ্গে অশান্তি লেগে থাকবে। সেই সঙ্গে লেগে থাকবে আর্থিক সঙ্কট। বাস্তুত্রুটি দূর করবার জন্য অবশ্যই আপনাকে এই টিপসগুলি মানতে হবে, দেখুন কী কী করবেন।

Sawan

  • শিবলিঙ্গ আনুন

শ্রাবণ মাসে আপনার বাড়িতে শিবলিঙ্গ যদি না থাকে, তাহলে শিবলিঙ্গ এনে অবশ্যই তা প্রতিষ্ঠিত করুন। তবে উত্তর-পূর্বকোণে করবেন। এটি ঈশান কোণে রাখবেন। এই দিকে দেবদেবীর বাস বলে মনে করা হয়।

যদি আপনার বাড়িতে ঠাকুরঘর না থাকে, তা তৈরি করেন তাও কিন্তু ঈশান কোণেই করবেন। শিবলিঙ্গের কাছে একটি রুদ্রাক্ষ রাখুন। তাকে নিয়মিত জল অর্পণ করবেন। এতে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

  • এদিকে শিব ঠাকুরের ছবি লাগান

শ্রাবণ মাসে বাড়ির উত্তর দিকে শিব ঠাকুরের পরিবারের ছবি লাগানো অর্থাৎ শিব, পার্বতী, গনেশ, লক্ষ্মী, সরস্বতীর ছবি একসঙ্গে রাখতে পারেন। তারপরে আপনি আমপাতার মালা করে ঠাকুর ঘর সাজিয়ে রাখুন। এতে আপনার বাড়িতেই ইতিবাচক শক্তি প্রবেশ করবে, নেতিবাচক শক্তি দূর হবে। সেই সঙ্গে দূর হবে বাস্তুত্রুটিও।

  • মূল দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকুন

বাস্তুত্রুটি দূর করতে শ্রাবণ মাসে আপনার বাড়ির মূল দরজার সামনে জল ছিটিয়ে রাখুন। মূল প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকুন। আপনি শমী গাছ লাগাতে পারেন। যা অত্যন্ত শুভ বলে মনে হয়। এতে আপনি পরিবারের সকলেই খুব সুখে থাকতে পারবেন। অশান্তির পরিবেশও কেটে যাবে। শিব ঠাকুরের ছবি আনুন

শ্রাবণ মাসে ভুলেও আপনার বাড়িতে ভগবান শিব রেগে আছেন বা শিবের তাণ্ডব মূর্তি বা কোন ছবি বাড়িতে আনবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। হতে পারে বাস্তুত্রুটিও। শিব ঠাকুর বসে রয়েছে বা শিবলিঙ্গের ছবি এনে বাড়িতে রাখতে পারেন। এতে আপনার পরিবারের সকলেই খুব ভালো থাকতে পারবেন।

  • রুদ্রাক্ষ রাখুন

বাস্তুত্রুটি দূর করতে শিবলিঙ্গের মূর্তির সামনে ১০৮ টা রুদ্রাক্ষ রাখুন। এতে শিবের বিশেষ কৃপা পাবেন। জীবনে এগিয়ে যেতেও পারবেন। কোনও কাজেই আপনি পিছিয়ে পরবেন না। সেই সঙ্গে বাড়িতে আপনার ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+