আর্থিক দিকে উন্নতি করতে চাইলে নবরাত্রির সময় এই টোটকাগুলি মানুন

আর্থিক দিকে উন্নতি করতে চাইলে নবরাত্রির সময় এই টোটকাগুলি মানুন

আজ শারদীয়া নবরাত্রির চতুর্থ দিন। এই দিন মা কুষ্মান্ডার পুজো করা হয়। নবরাত্রি শেষ হতে এখনোও পাঁচ দিন বাকি। এই সময় আপনার ভাগ্য বদলে দিতে পারে একটি লবঙ্গ। লবঙ্গেরই প্রতিকারগুলি গ্রহণ করলে ঘরে সুখ ,সমৃদ্ধি আসে। কীভাবে লবঙ্গ টোটকা মেনে চলবেন তা দেখে নিন। লবঙ্গের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। লবঙ্গ ভারতের খুব নামকরা একটি জিনিস। পুজো থেকে তন্ত্র সাধনা থেকে খাওয়া-দাওয়া, প্রায় সবকিছুতেই দরকার একটি লবঙ্গের। এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। অশুভ প্রভাব কমাতেও এই লবঙ্গের খুব দরকার হয়। কীভাবে লবঙ্গের টোটকা মানবেন দেখে নিন।

শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন

শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন


যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে রাহু, কেতু দুর্বল থাকে বা তার ত্রুটি থাকে তাহলে প্রতিদিন লবঙ্গ দান করা উচিত কোনও না কোনও ব্যক্তিকে। যদি আপনার পক্ষে তা না সম্ভব হয় তাহলে শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন। এতে আপনার সকল বাধা বিপত্তি দূর হবে। জীবনের সুখ-শান্তি আসবে এবং সমস্ত বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন।

হনুমান চাল্লিশা ও দুর্গা চল্লিশা পাঠ করুন

হনুমান চাল্লিশা ও দুর্গা চল্লিশা পাঠ করুন

কোন কাজে যদি আপনি সফলতা না পান তাহলে নবরাত্রি সময় হনুমানজির সামনে জুঁইফুলের প্রদীপ জ্বালিয়ে তাদের দুটি লবঙ্গ দিন। তারপর হনুমান চাল্লিশা ও দুর্গা চল্লিশা পাঠ করুন। শীঘ্রই আপনার যেকোনোও বাধা কেটে যাবে এবং জীবনে সফলতা আসবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

যদি আপনার জীবনে আর্থিক সংকট লেগে থাকে, আর তা থেকে আপনি না বেরোতে পারেন তাহলে মা দুর্গার পুজোর সময় দেবীকে দুটি লবঙ্গ অর্পণ করুন। তাহলে আপনার জীবনের সুফল আসবে। সকল কাজেও সফলতাও পাবেন।

মা লক্ষ্মীর পুজো করুন

মা লক্ষ্মীর পুজো করুন

নবরাত্রি সময় মা দুর্গার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন। পুজোর সময় পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি কড়ি মাকে দান করুন। পুজোর পর লাল কাপড়ে বেঁধে সেই কড়িগুলো যেকোনোও সম্পদ স্থানে বা আলমারিতে আপনি রেখে দিন। আপনার আর্থিক দিকে উন্নতি হবে। ঘরে অর্থ অনেক বাড়বে।

 লবঙ্গ বেঁধে ঘরে ঝুলিয়ে রাখুন

লবঙ্গ বেঁধে ঘরে ঝুলিয়ে রাখুন

যদি আপনার বাড়িতে মাঝে মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হয় তাহলে হলুদ কাপড়ের দুটি লবঙ্গ বেঁধে ঘরের যেকোন স্থানে ঝুলিয়ে রাখুন। এতে ঘরের শান্তি আসবে। সুখ সমৃদ্ধি বজায় থাকবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি কাজে সফলতা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+