জীবনে সুখী হতে নতুন জমি কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি
বাড়ি কেনা কিংবা বাড়ি তৈরি করা সকলেরই কিন্তু প্রায় একটা স্বপ্ন থাকে। আর যখন সবাই কঠোর পরিশ্রম করেন, অর্থ উপার্জন করার পর সেই বাড়ি কেনেন এবং সেখানে গিয়ে সুখ ভোগ করতে পারেন না, তার থেকে কষ্ট হয়তো বোধহয় আর কিছুতে নেই!
তাই বাড়ি তৈরি করার সময়, জমি কেনার দিকে কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। তবেই কিন্তু আপনি সারা জীবন সমস্যায় পড়বেন না এবং সেই বাড়িতে আপনি সুখে, শান্তিতে থাকতে পারবেন। তাই এই বাড়ি ও জমি সংক্রান্ত এই টিপসগুলি মানুন।

- বিষ্ণুর নাম জপ করুন
আপনি যদি বাড়ি কেনার কথা ভাবেন বা বারবার বাড়ি বা জমি কেনার কথা ভেবেও নানান সমস্যার সম্মুখীন হন, তাহলে প্রথমেই সেই সমস্যা থেকে বের হতে ভগবান বিষ্ণুর পুজো করুন । ভগবান বিষ্ণুর নাম জপ করুন। তাহলে দ্রুতই আপনি বাড়ি বা জমি কিনতে পারবেন। যে জমি আপনি কিনবেন সেখানে প্রথমে বিষ্ণু দেবের পুজো করবেন। এতে আপনার জীবনে কোনও সমস্যা থাকবে না।
- সবুজে ঘেরা জমি
যখন আপনি জমি কিনবেন তখন সেই জমি যেন সবুজে ঘেরা থাকে অর্থাৎ আপনি চারিধারে গাছপালা লাগাতে পারবেন। তবেই সেই জমি কিনবেন। বাড়িতে গাছপালা থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জমিতে আপনি যদি বাড়ি করেন তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। এমনকি পরিবারেও সুখ-সমৃদ্ধি বিরাজ করবে।
- ইঁদুর থাকে
যে জমিতে প্রচুর ইঁদুর থাকে, সেই জমি একদমই কিনবেন না। এইঅনুর্বর জমিতে বাস করলে আপনার সম্পদ কখনই বাড়বে না। এমনকি আপনি যদি কোন চাষও করেন, সেই চাষেও ভালো ফসল ফলবে না।
- ইঁদুরের গর্ত
জমি কেনার পরেও যদি কখনও দেখেন সেখানে বাড়ি করার আগে কোথাও ইঁদুর গর্ত করেছে। আগেই সেই গর্ত বোজাবেন। তবেই কিন্তু আপনারা সেই জায়গায় বাড়ির ভিত করা শুরু করবেন। না হলে কিন্তু আপনার বাড়িতে কখনোই কোনও কাজে সফলতা আসবে না। তাই জমি কেনা ও বাড়ি করার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications