রাগান্বিত শনিদেবকে খুশি করতে ও কৃপা পেতে মানুন এই টিপসগুলি
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল কর্মদাতা গ্রহ। তবে শনির নাম শুনলে সকলেই ভয় পেয়ে যান। তবে শনির যাদের ওপর অশুভ দৃষ্টি দেন তারা কোনও কাজে এগোতে পারেন না ঠিকই, তবে শনির শুভদৃষ্টিতে সবাই কিন্তু জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন।
শনি হল ন্যায়ের দেবতা। যে ব্যক্তি শুভ কাজ করেন এই গ্রহ তাঁকে শুভ ফল দিয়ে থাকেন। জানুন শনি দেবতাকে খুশি করতে কী কী করবেন।

- মহিলাদের সম্মান করুন
শনিদেবকে খুশি করতে আপনি কালো তিল দান করতে পারেন। যদি পারেন তিলের তেল দান করতে পারেন। দারিদ্র ব্যক্তিদের তিলের তেল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তবে তার থেকেও আপনি যদি সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন ও মহিলাদের সম্মান করেন, তাহলে কিন্তু শনিদেব সব থেকে বেশি খুশি হন। শনি কখনই অন্যায়ের সঙ্গে আপোষ করেন না।
- মিথ্যা কথা বলবেন না
কখনও মিথ্যা কথা বলবেন না। যে ব্যক্তি মিথ্যাবাদী, শনিদেব তাঁকে কখনোই পছন্দ করেন না। পাশাপাশি শনিদেবকে খুশি করতে আপনি অশ্বথ গাছের নিচে প্রত্যেক শনিবার করে একটি মোমবাতি জ্বালাতে পারেন। এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
- দারিদ্র ব্যক্তিদের খাওয়াবেন
আপনার সাধ্য মতন দারিদ্র ব্যক্তিদের খাওয়াবেন। যদি শনিবার করে আপনি কোন দারিদ্র ব্যক্তিকে আপনার ক্ষমতা মতো দান করেন বা খাওয়ান তাহলে শনিদেব খুব খুশি হন। এতে কিন্তু আপনি জীবনে খুব অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। শনিদেবের কৃপায় জীবনে আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সকলকে সম্মান করার চেষ্টা করবেন।
- কী কী দান করবেন
কথিত আছে, শনিদেবকে গুড়, তিল, সরষের তেল দান করলে তিনি খুব খুশি হন। তবে দানের পাশাপাশি আপনি যদি সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, শ্রদ্ধা করেন, মহিলাদের অসম্মান না করেন তাহলেও কিন্তু শনিদেব যথেষ্ট খুশি হন। তাই শনিদেবকে খুশি করতে মানুন এই বিশেষ টিপসগুলি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications