দুর্গাপুজোর আগেই নিজের ত্বকে আনুন জেল্লা, মানুন এই চটজলদি টিপসগুলি
দুর্গাপূজো আসতে আর বেশি বাকি নেই। আর এই সময় প্রায় প্রত্যেকেই নিজেদের ত্বককে সুন্দর রাখতে চান। কারণ ত্বক যদি সুন্দর ও উজ্জ্বল রাখা যায়, তাহলে কিন্তু বেশি সাজেরও কোনও দরকারই হয় না।
যদি আপনি বাজার চলতি ক্রিম না মেখে ঘরোয়া উপায়ে আপনার ত্বক আরও সুন্দর ও নরম রাখতে চান তাহলে কিন্তু এই টিপসগুলি মানতে পারেন। দেখুন কী কী মুখে মেখে আপনি আপনার মুখের জেল্লা আনবেন।

- টম্যাটো, দই, লেবুর ফেসপ্যাক
দুর্গাপুজোর আগেই কিন্তু আপনি মুখে টম্যাটো, দই ও লেবু দিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে মুখে মাখতে পারেন। প্রথমে দই ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর কিছুটা লেবুর রস দেবেন দিয়ে টম্যাটো পেস্ট করে এতে দিয়ে দেবেন।
দিয়ে যে পেস্টটি তৈরি হবে তা মুখে লাগিয়ে অন্তত আধঘন্টা রেখে দিন। তারপরে মুখ ভালোভাবে ধুয়ে নিন। দেখুন আপনার ত্বক আগের থেকে অনেক উজ্জ্বল হয়ে যাবে।
- বেসন
ত্বকের জেলা ফেরাতে আপনি মুখে বেসন মাখতে পারেন। বেসনের ফেসপ্যাক যদি সপ্তাহের দু’দিন করে মাখতে পারেন, তাহলে আপনার ত্বক আগে থেকে আরও উজ্জ্বল হবে। শুধু তাই নয়, মুখে যদি কোনও কালো ভাব থাকে তাও কিন্তু দূর হবে।
- শশা ও মধুর ফেসপ্যাক
ত্বক সুন্দর করতে ও ত্বকের উজ্জ্বলতা ফেরাতে শশা ও মধুর ফেসপ্যাক আপনিও ব্যবহার করতে পারেন। প্রথমে ভালো করে শশা গ্রেট করে নিয়ে তাদের দু’ তিন চামচ মধু দিয়ে দিন।
তারপর এই প্যাকটি অন্তত কুড়ি মিনিট মুখে মেখে রাখুন। তারপর ভালোভাবে ধুয়ে নিন। এরপর মুখে একটু কোনও ক্রিম মেখে নেবেন। এতে দেখবেন আপনার ত্বকের আগের থেকে আর উজ্জ্বল হয়ে যাবে।
- অ্যালোভেরা ও মধুর ফেসপ্যাক
অ্যালোভেরা ও মধুর ফেসপ্যাক ব্যবহার করুন। এতে ত্বক কিন্তু আপনার আগের থেকে অনেক নরম হবে। মুখে কালো ভাব থাকলে তাও দূর হবে । অ্যালোভেরার কেটে তার ভেতর থেকে জেল বার করে নিন।
তারপরে তাতে সামান্য মধু দিয়ে দিন। দিয়ে তাতে লেবুর রসও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মুখে মেখে রেখে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট মেখে রাখুন। তারপর ভালো জলে মুখ ধুয়ে নিন। দেখবেন আপনার ত্বক আরও চকচক করছে।
- গোলাপ জল ও লেবু
দুর্গাপুজোর আগে মুখে আরও চকচকে করতে চান, তাহলে অবশ্যই ত্বকে মাখুন গোলাপ জল ও লেবু। এই দুটি একসঙ্গে মাখলে আপনার ত্বক অনেক চকচক করবে। সেই সঙ্গে যদি পারেন হলুদ দেবেন।
যেহেতু হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাতে আপনার ত্বক কিন্তু আগের থেকে অনেক চকচক করবে। তবে আপনার ত্বকে যদি কোনও রোগ থাকে, তাহলে এগুলি মাখার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications