শিবরাত্রির আগেই কি কিনবেন শিবলিঙ্গ? তাহলে অবশ্যই মানুন এই বিষয়গুলি
প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই শিবলিঙ্গ থাকে। আর নিত্যদিন শিবলিঙ্গে জল অর্পণ করেন সকলে। শিবলিঙ্গে জল অর্পণ করা অত্যন্ত শুভ। এটি করলে শিব ঠাকুরের বিশেষ কৃপা পাওয়া যায়। এমনকি আর্থিকদিকেও লাভ হয়। সামনেই আসছে শিবরাত্রি। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি পালিত হবে।
আর আপনি যদি এই বিশেষ দিনের আগে শিবলিঙ্গ কেনেন, তাহলে এই নিয়মগুলি মেনে চলবেন। এতে আপনার কখনোই অসুবিধা হবে না। শিবলিঙ্গ ঘরে রাখলে সঠিক দিকে রাখতে হয়। তাহলে কখন আপনি দুঃখের সম্মুখীন হবেন না। জানুন কোন দিকে রাখবেন শিবলিঙ্গ।

- কোথায় রাখবেন
যখন আপনই বাড়ির ঠাকুর ঘরে শিবলিঙ্গ রাখবেন, তা কিন্তু অত্যন্ত শুভ হবে। মহাদেবের পুজো নিয়মিত করবেন। তাছাড়াও জল নিবেদন করবেন শিবলিঙ্গে। বাড়িতে ভোলাবাবাকে রাখলে উত্তর ও উত্তর পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ। এতে বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করে এবং আর্থিক দিকেও ভীষণ লাভ হয়।
- একাধিক শিবলিঙ্গ রাখবেন না
বাড়িতে একটি শিবলিঙ্গ রাখবেন, একাধিক শিবলিঙ্গ ভুলেও রাখবেন না। নাহলে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। শিবলিঙ্গ কখনোই মাটিতে রাখবেন না। কোনও স্ট্যান্ডের ওপর শিবলিঙ্গ রাখবেন। যে ঘরে আপনি শোবেন সেই ঘরে একদমই রাখবেন না। এতে আপনার উপর খুব অশুভ প্রভাব পড়বে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
- বাড়িতে ভাঙা শিবলিঙ্গ রাখবেন না
ভুল করেও বাড়িতে ভাঙা শিবলিঙ্গ রাখবেন না। এতে আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি আর্থিক দিকেও অবনতি হতে থাকবে। যদি বড়িতে ভাঙা শিবলিঙ্গ বাড়িতে থাকে, তাহলে সেটি কোনও ঠাকুর মন্দিরে কিংবা গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিয়ে আসবেন। সেই সঙ্গে আপনি একটি নতুন শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসবেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
- নতুন শিবলিঙ্গ কিনে আনার পর কী করবেন
শিবরাত্রির আগে যদি আপনি শিবলিঙ্গ কেনেন, তাহলে অবশ্যই শিব ঠাকুরকে গঙ্গা জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে তাকে চন্দনের তিলক পরাবেন। সেই সঙ্গে বেল পাতা, ফুল, মধু ইত্যাদি অর্পণ করার পাশাপাশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেখাবেন। এতে দেখবেন আপনার জীবনের সফলতা আসবে। ভোলেবারার বিশেষ কৃপা পাবেন আপনি।
- কী করবেন
শিবলিঙ্গ বাড়িতে এনে পুজো করবেন। তারপর সাধ্যমত শিব ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার পর আপনি সেই ভোগ দারিদ্র, অভাবী ব্যক্তিদের দান করবেন। এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এতে মহাদেবের বিশেষ কৃপাও পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications