Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কুদৃষ্টি থেকে আর্থিক সঙ্কট কাটাতে মরিয়া হয়ে উঠেছেন? নুনের এই প্রতিকারেই ফিরবে ভাগ্য

শুধুমাত্র খাবারের স্বাদ বাড়াতে যে নুন লাগে, তা কিন্তু নয়। আর্থিক দিক থেকে মানসিক চাপ কমাতেও নুনের জুড়ি মেলা ভার। আবার কুদৃষ্টি দূর করতে, পরিবারের সদস্যদের সঙ্গে সুখে থাকতেও নুন কিন্তু আমরা ব্যবহার করে থাকি।

নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন আপনি! জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, নুন যদি এমন ভাবে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে। আর্থিক সঙ্কট কাটানো থেকে বদ নজর দূর করতে মানুন এই নুনের এই প্রতিকারগুলি।

salt

মানসিক চাপ কমবে

বর্তমান সময়ে অফিস কিংবা ব্যবসা কিংবা পরিবারের জন্য অনেকেই মানসিক চাপের শিকার হচ্ছেন। আর এই মানসিক চাপের কারণে শরীরেও কিন্তু নানান রোগব্যধি দেখা দেয়। তাই আপনি যদি এই মানসিক চাপ কমাতে চান, তাহলে নুনের এই প্রতিকারটি করতে পারেন। এর জন্য প্রথম স্নানের জলে আপনাকে এক চিমটি নুন নিয়ে সেই জল দিয়ে স্নান করতে হবে। এতে আপনার যেমন মানসিক চাপ কমবে, তেমন পরিবারের সকলের সঙ্গেই আপনি ভালোভাবে থাকতে পারবেন। বাড়িতেও ঝগড়া, অশান্তি হবে না।

ঝগড়া, অশান্তি কমবে

যদি আপনার বাড়িতে প্রায় সময় ঝগড়া, অশান্তি লেগে থাকে, সদস্যদের মধ্যে মারামারি, হাতাহাতি হতে থাকে, তা থেকে বের হতে একটি বালতিতে জলে নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই জল পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে দিন। অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন করুন। যদি পারেন মঙ্গলবার বা শনিবার করবেন। এতে বাড়িতে অশান্তির পরিবেশ অনেকটাই কমবে।

অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে কী করবেন

প্রত্যেকটি পরিবারেই এমন অনেকেই রয়েছেন, যারা কোনও কারণ ছাড়াই প্রায় সময় অসুস্থ হয়ে পড়েন, যদি আপনার বাড়িতেও এমন কোনও রোগী থাকেন, তাহলে দেরি না করে আজই তার মাথার কাছে একটি কাঁচের বোতলে নুন ভর্তি করে রেখে দিন। কয়েক দিন পর দেখবেন সেই ব্যক্তি দ্রুতই সুস্থ হয়ে গেছে। তারপর বাড়ির উত্তর, পূর্ব দিকে গাছে পাত্র থেকে সেই নুন ফেলে দিন। যদি পারেন কোনও পুকুর বা নদীতে ও সেই নুন ফেলে দিতে পারেন। এতে কিন্তু সেই ব্যক্তি দ্রুতই সুস্থ হবেন।

বদনজর এড়াতে কী করবেন

যদি আপনার বাড়িতে কোনও সদস্য বদনজর বা কুদৃষ্টির কবলে থাকে, তাহলে নুন দিয়ে তার কুদৃষ্টি সহজে দূর করতে পারবেন আপনি। এর জন্য এক মুঠো নুন নিন। তারপর শরীরের উপর থেকে নিচ পর্যন্ত সাতবার করে ঘুরিয়ে নিন। তারপর সেই নুনে জল ঢেলে দিন। এতে খুব সহজেই সেই ব্যক্তির উপর থাকা কুদৃষ্টি সহজেই দূর হবে।

আর্থিক সঙ্কট কাটাতে কী করবেন

এমন অনেকেই রয়েছেন যারা অর্থ উপার্জন করার পরেও সঠিকভাবে অর্থ ধরে রাখতে পারেন না অর্থাৎ আর্থিক সঙ্কট তাদের জীবনে ঘিরে ধরে। তাই দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে ও আর্থিক দিকে উন্নতি করতে আপনি কিন্তু নুনের এই প্রতিকারটি করতে পারেন। এর জন্য লাল কাপড়ের কিছুটা নুন বেঁধে আপনি কোনও জায়গায় রেখে দিন। যদি পারেন যেখানে আপনি অর্থ রাখেন, সেখানে রাখতে পারেন। সেই নুনটি পরিবর্তন করে আবারও নতুন নুন রেখে দিন। এতে দেখবেন আপনার আর্থিকদিকে খুব লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+