জীবন থেকে অর্থাভাব দূর করতে বাস্তু মতে মেনে চলুন এই নিয়মগুলি

জীবন থেকে অর্থাভাব দূর করতে বাস্তু মতে মেনে চলুন এই নিয়মগুলি

মানুষ প্রচুর অর্থ, সুযোগ-সুবিধা, সুখ পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু কখনও কখনও তারা ব্যর্থ হয়। এরকম কারণও এর পেছনে দায়ী যা আমরা প্রতিনিয়ত উপেক্ষা করে থাকি। বাস্তুশাস্ত্রে এমন অনেক বিষয় উল্লেখ আছে যা দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। এই ভুলগুলি অর্থনৈতিক অবস্থা, অগ্রগতি, সাফল্যে বাধা দেয়। আসুন জেনে নিই বাস্তুশাস্ত্রে উল্লেখিত সেই বিষয়গুলো সম্পর্কে, যেগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।

আর্থিক পরিস্থিতির ওপর বাজে প্রভাব ফেলে এই ভুলগুলি। তাই কখনও কোনও সময় এই ভুল করবেন না তাহলে আপনি আর্থিক অনটনের মুখোমুখি হবেন।

পুজোর ঘরে সামনা–সামনি রাখা মূর্তি, ছবি

পুজোর ঘরে সামনা–সামনি রাখা মূর্তি, ছবি

বাস্তুশাস্ত্র অনুসারে, পুজোর ঘরে বা মন্দিরে দেব-দেবীর মূর্তি বা ছবি মুখোমুখি রাখলে বাড়িতে অনেক অশান্তি হয়। এছাড়াও অনেক নেতিবাচকতা নিয়ে আসে। এই ভুল এড়িয়ে চলুন।

বিছানায় বসে খাওয়া

বিছানায় বসে খাওয়া

বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা করলে জীবনে অনেক সমস্যা আসে। এই ভুল আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। অর্থ সঙ্কট ও ঋণের কারণ হয়।

 রাতে রান্নাঘর নোংরা রাখা

রাতে রান্নাঘর নোংরা রাখা

অনেক বাড়িতেই রাতের খাবারের পর রান্নাঘর পরিস্কার করে না। এমন ভুল মা লক্ষ্মীকে রাগান্বিত করে। রাতে রান্নাঘর নোংরা রাখবেন না বা রান্নাঘরে নোংরা ও এঁটো বাসন রাখবেন না।

প্রধান দরজায় জঞ্জাল রাখা

প্রধান দরজায় জঞ্জাল রাখা

ভালো আর্থিক অবস্থার জন্য বাড়ির প্রধান প্রবেশদ্বার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। বাড়ির প্রধান দরজায় কখনই আবর্জনা বা ডাস্টবিন রাখবেন না। দরজায় কোনও মাকড়শার জালও যেন না থাকে। দরজা সবসময় পরিস্কার রাখুন। এছাড়া দরজা খোলার ক্ষেত্রে কোনো বাধা থাকা চলবে না এবং দরজা বন্ধ ও খোলার সময় কোনও শব্দ হবে না। নইলে ঘরে দারিদ্র্য আসে, মারামারি হয়।

 জল বয়ে যাওয়া

জল বয়ে যাওয়া

কখনও জলের অপচয় করবেন না। ঘরের কোনও কল খারাপ থাকলে তা সারিয়ে নিন। জল অযথা বয়ে যাওয়া মানে অর্থ ও মান-সম্মানের হানি হওয়া।

ঘরে কখনও জলের জায়গা খালি রাখবেন না

ঘরে কখনও জলের জায়গা খালি রাখবেন না

রাতে ঘরে কখনই জলের পাত্র খালি রাখা উচিত নয়। সেটা বাথরুমে রাখা বালতিই হোক বা রান্নাঘরে রাখা পানীয় জলের পাত্র। সবসময় এটি ভরে রাখুন। খালি জলের পাত্র আর্থিক কষ্ট নিয়ে আসে।

(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+