কোনও ভাবেই পার্সে টাকা রাখতে পারছেন না, আর্থিক সঙ্কট কাটাতে মানুন এগুলি

বাস্তুশাস্ত্রে বলা হয়, এমন অনেক কাজ রয়েছে সেগুলি নিত্যদিন করলে তবেই জীবনের সফলতা লেগে থাকে। নাহলে নানান সমস্যার সৃষ্টি হয়। এমন অনেকে রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও টাকা ধরে রাখতে পারেন না। তাদের জীবনে লেগেই থাকে আর্থিক সঙ্কট।

তবে আপনি যদি এই টিপসগুলি মেনে চলেন তাহলে প্রচুর টাকার অধিকারী হবেন, তবে এইভাবে মেনে চলতে হবে আপনাকে। যদি আপনি কঠিন পরিশ্রম করার পরেও অর্থ পারতে ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে বিশেষ কিছু দিকে নজর দিতে হবে। পার্সেরদিকে নজর রাখলেই আপনার ভাগ্যের দ্বার খুলবে।

purse

  • ছেঁড়া টাকা রাখবেন না

পার্সে কোনও ছেঁড়া কাগজপত্র কিংবা ছেঁড়া টাকা রাখবেন না। এতে আপনার আর্থিক দিকে খুব ক্ষতি হবে। এতে মা লক্ষ্মীও খুব রেগে যাবেন।

  • অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন না

পার্স সবসময় পরিষ্কার রাখুন। যতটা সম্ভব পার্স থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। পুরনো বা কোনও মৃত মানুষের ছবি রাখবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে।

  • টাকা ও কয়েন একসঙ্গে রাখবেন না

ভুলেও পার্সে টাকা ও কয়েন একসঙ্গে রাখবেন না। টাকা রাখলে আলাদা জায়গায় রাখবেন। কয়েন আলাদা জায়গায় রাখবেন। না হলে মা লক্ষ্মী রেগে যান। এতে আপনার অর্থক্ষতি নিশ্চিত।

  • টাকা সোজা করে রাখুন

পার্সে টাকা সব সময় সোজা করে রাখুন। ভাঁজ করে রাখবেন না। এতে আর্থিক দিকে যথেষ্ট ক্ষতি হয়। এমনকি জমানো পয়সাতেও হাত পড়বে আপনার, তাই আগেই সাবধান হোন আপনি।

  • চালের দানা রাখুন

পার্সে টাকা রাখার পাশাপাশি একটি ছোট্ চালের দানা রাখুন। এতে আপনার দেখবেন ফাঁকা পার্সে উপচে পড়বে টাকা। আপনি অনেক উপার্জন করতে পারবেন।

  • কী কী ছবি রাখবেন না

পার্সে দেবী লক্ষ্মী ছাড়া অন্য কোনও দেব দেবীর ছবি কিংবা পূর্বপুরুষের ছবি রাখবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। এমনকি আপনার জীবনে দারিদ্রতা পর্যন্ত আসতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+