গোলমরিচের এই প্রতিকারগুলিতেই কাটবে আর্থিক সঙ্কট থেকে শনি দোষ
প্রায় প্রতিটি রান্নাঘরে গোলমরিচ থাকে। আর এই গোলমরিচ কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে আপনি কি জানেন, গোলমরিচ অনেক বড় সমস্যার সমাধান করে দেয় অর্থাৎ জীবনে সুখ-সমৃদ্ধি আনতে গোলমরিচের খুব দরকার।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকটি ব্যক্তির জীবনে কোনও না কোনও সমস্যা থাকে, কারোর আর্থিক থেকে সমস্যা থাকে, কেউ বা অশান্তি বা কেরিয়ারে বা প্রেমের ক্ষেত্রেও সমস্যা ভোগ করে থাকেন। আর এই ঘরোয়া সমস্যাগুলি কাটাতে গোলমরিচ কিন্তু খুব ভালো কাজ করে।

- আর্থিকদিকে উন্নতি
যদি আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে চান তাহলে পাঁচটি গোলমরিচের দানা আপনার মাথায় সাতবার ঘোরান। তারপর চারটি দানা রাস্তার মোড়ে এবং একটি দানা নির্জন স্থানে ফেলে দিন। মনে রাখবেন, এগুলো ফেলার পর পেছনদিকে কখনোই ঘুরে তাকাবেন না। এতে অর্থসংক্রান্ত যে সমস্যা রয়েছে তা আসতে আসতে কেটে যাবে।
- ঘরে সুখ, শান্তি বজায় থাকবে
যদি আপনি ঘরে সুখ, শান্তি বিরাজ করাতে চান, তাহলে আটটি গোলমরিচের দানা নিয়ে বাড়ির চারকোণে পুড়িয়ে দিন। এতে দেখবেন আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। বাড়িতে বিরাজ করবে সুখ। আপনি সকল কাজেই জীবনে এগিয়েও যেতে পারবেন।
- শনি দোষ থেকে মুক্তি কী করবেন
শনি দোষ থেকে মুক্তি পেতে সাতটা কালো গোলমরিচ, কিছু মুদ্রা নিয়ে কালো কাপড়ে বেঁধে মন্দিরে নিবেদন করে দিন। এতে শনিদেবের বিশেষ কৃপা আপনি পাবেন। সেই সঙ্গে শনি দোষও দূর হবে।
- রোগ থেকে মুক্তিও পাবেন
যদি আপনি রোগ থেকে মুক্তি পেতে চান বা আপনার বাড়িতে অনেকদিন ধরে কোনও ব্যক্তি বড় কোনও রোগের শিকার হন তাহলে গোলমরিচ আপনি শিব ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন। এতে সেই অসুস্থ ব্যক্তি দ্রুত সুস্থ হবেন।
- বাধা কাটবে
জীবনে যদি সর্বদাই বাঁধা থাকে এবং সেই বাধা আপনি কাটিয়ে উঠতে চান তাহলে আপনি বালিশের নিচে গোলমরিচ রেখে দিন।
- বদ নজর এড়াতে কী করবেন
যদি আপনি বদ নজর এড়াতে চান, তাহলে সাতটি গোলমরিচের দানা মাথার নিচে রেখে সাতবার আগুনে পুড়িয়ে ছুড়ে ফেলে দিন। দেখবেন আপনার ওপর যাদের খারাপ নজর রয়েছে তা কিন্তু দূর হবে। এমনকি বাড়িতে ঝগড়া, অশান্তিও দূর হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications