উজ্জ্বল ভবিষ্যত, স্বপ্নের চাকরি, অর্থ, সম্মান পাওয়ার জন্য মেনে চলুন এই ছোট ছোট কিছু নিয়ম
উজ্জ্বল ভবিষ্যত, স্বপ্নের চাকরি, অর্থ, সম্মান পাওয়ার জন্য মেনে চলুন এই ছোট ছোট কিছু নিয়ম
দারুণ কেরিয়ার, প্রচুর অর্থ, যশ–খ্যাতি, সম্মান পাওয়ার ইচ্ছা সকলের মনেই থাকে। যদিও বাছাই করা ব্যক্তিদের ভাগ্যেই এই সবকিছু লেখা থাকে এবং তাঁরা পায়। অনেক সময় আমাদের চারপাশের নেতিবাচক শক্তিই আমাদের সাফল্যের পথে বাধা হয়ে আসে, তাই এটি দূর করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু ছোট এবং সহজ ব্যবস্থা দেওয়া হয়েছে, যা বড় ফল দেয়।
এই ছোট উপায় দেবে বড় সফলতা

চাকরি পাওয়ার প্রতিকার
যদি অনেক চেষ্টার পরেও চাকরি না পাওয়া যায় বা ব্যবসা ভালো না চলে, তাহলে শুক্রবার বাজরা ও চাল কিনুন। তারপর শনিবার এটি পাখিদের খাওয়ার জন্য দিন। এতে চাকরিও পাবেন এবং অর্থ লাভও হবে।

সম্মান পাওয়ার উপায়
আপনি যদি কেরিয়ারে ভালো পদ পেতে চান বা সম্মান পেতে চান, তাহলে একটি তামার পাত্রে জল ভরে তাতে সোনার গয়না রাখুন এবং মাথায় কাছে রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে পাত্র থেকে গয়না বের করুন এবং ব্রাশ বা মুখ না ধুয়ে এই জল পান করুন, আপনার ইচ্ছে কয়েক দিনের মধ্যেই পূরণ হবে। এই উপায় মানসিক অশান্তি, টেনসন থেকেও মুক্তি দেবে। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যে ওই গয়না একেবারে পরিস্কার হতে হবে এবং জলে যতক্ষণ না দিচ্ছেন তার ব্যবহার করবেন না। নয়তো গয়নার নোংরা আপনাকে অসুস্থ করতে পারে।

মানহানি থেকে বাঁচার উপায়
কখনও কখনও অফিসে রাজনীতির শিকার হওয়া আপনার বড় ক্ষতি করতে পারে। যদি আপনার সঙ্গেও একই রকম হয়, তাহলে রাতে বিছানার নিচে একটি তামার পাত্রে জল রাখুন। যদি আপনি এটি বিছানার নিচে রাখতে না পারেন, তাহলে আপনি এটি মাথার দিকে করে রাখতে পারেন। সকালে এই জল ফেলে দিন। এটি করলে আপনি অপ্রয়োজনীয় অভিযোগ থেকে রক্ষা পাবেন। আপনার ভাবমূর্তি আরও ভালো হবে।

যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য
কোনও বিশেষ কাজে যাওয়ার সময় একটি কাগজী লেবু নিয়ে তাতে গোটা চারটি লবঙ্গ যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা প্রাপ্তির কামনা করে লেবুটিতে ঢুকিয়ে দিন। আর নিজের কাছে লুকিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হন। যদি সেই কাজের উদ্দেশ্য সৎ হয় তাহলে অবশ্যই সেই কাজে আপনার সফলতা আসবে।

চাকরি পাওয়ার উপায়
চাকরি পাওয়ার প্রথম উপায় হল মাসের প্রথম সোমবার, সাদা কাপড়ে কালো চাল বেঁধে কালীকে অর্পণ করুন।

বেকারত্ব দূর করা
সকালবেলায় পাখিকে দানা খাওয়ালেও বেকারত্ব দূর হয়। সাত প্রকারের শস্য মিশিয়ে তা পাখিকে খাওয়ানো উচিত।












Click it and Unblock the Notifications