আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে রান্নাঘরের এই টিপসগুলি মেনে চলুন

আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে রান্নাঘরের এই টিপসগুলি মেনে চলুন

রান্নাঘরের সঙ্গে মা লক্ষীর একটি বিশেষ যোগ রয়েছে। বলা হয় জ্যোতিষশাস্ত্রে যদি রান্নাঘর ঠিক থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। জীবনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাড়ি তৈরি করার পর বা ফ্ল্যাট কেনার পর আগেই দেখবেন আপনার রান্নাঘর কোন দিকে রয়েছে। বাস্তু মেনে রান্নাঘর করুন। রান্নাঘরের অনেক নিয়ম আছে, যেগুলি মেনে চললে আপনার আর্থিক দিকে উন্নতি হবে।

রান্নাঘরের কোনদিকে গ্যাস রাখবেন

রান্নাঘরের কোনদিকে গ্যাস রাখবেন

বাড়ির উত্তর-পূর্ব দিকে রান্নাঘর বা রান্নার গ্যাস বা সেদিকে আগুন জ্বালানো খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার সম্পদ ও সৌভাগ্যের ক্ষতি হয়। যাতে আপনার ঘরে যে নারীরা থাকেন, তা তারা কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। কাজ করার ক্ষমতা কমে যায়। এমনকি অপারেশন সংক্রান্ত বড় কিছু ঘটতে পারে। উত্তর-পূর্ব দিকে করবেন না।

কোনদিকে রান্নাঘর করবেন

কোনদিকে রান্নাঘর করবেন

বাড়ির দক্ষিণ-পূর্বে দিকে রান্নাঘর করা উচিত। রান্নাঘরের সবরকম ব্যবস্থা ঠিক থাকলে সৌভাগ্য সমৃদ্ধিতে আপনার ঘর ভরে উঠবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। আগ্নেয়কোণ সবসময় সঠিক দিকে রাখা উচিত। এতে পরিবার-সহ সদস্যরা খুব সুখে থাকবেন। আর্থিক দিকে উন্নতি হয়। আপনার জীবনের সুফল মিলবে।

রান্নাঘরে পর্দা বা দরজা লাগান

রান্নাঘরে পর্দা বা দরজা লাগান

রান্নাঘরের মূল দরজা বা জানলা দিয়ে গ্যাস যেন দেখা না যায় এমনভাবে গ্যাস রাখবেন। এটি যদি দেখা যায় তাহলে আপনার পারিবারিক দিকে আর্থিক সংকট নেবে আসতে পারে। বাড়ির প্রধান দরজার পাশে কখনোই গ্যাস রাখবেন না। পর্দা বা কোন ধরনের আবরণ দিয়ে সেটি ঢেকে রাখতে পারেন। খুলে রাখবেন না। সকল লোকের চোখে যেন আপনার রান্নাঘর না পড়ে। তাহলেই আপনার জীবনের সুখ আসবে না এবং আর্থিক দিকে উন্নতি হবে না।

বেসিন কোনদিকে রাখবেন

বেসিন কোনদিকে রাখবেন

রান্নাঘরের গ্যাস বা জলের বেসিন একে অপরের পাশাপাশি রাখবেন না। এতে আপনার বাড়িতে নানা অসুবিধার সম্মুখীন হতে পারেন। বিপদের মুখে পড়তে পারেন আপনি। স্বামী বা স্ত্রীর মধ্যে ঝগড়া আসতে পারে। পারিবারিক দাম্পত্য জীবনে কলহ ক্রমশ বাড়তে থাকবে। ঘরে সুখ থাকবে না। তাই এই সময় এগুলি কখনোই এভাবে রাখবেন না।

এটি মেনে চলুন

এটি মেনে চলুন

রান্না করার সময় যদি রান্না ঘরের দরজা, গৃহিনীর কোমরের পিছনে খোলে, সেটি কিন্তু বাস্তু জন্য খুব খারাপ। কারণ রান্নাঘরের যিনি খাবার তৈরি রান্না করেন তার শরীর যেন সবসময় সুস্থ থাকে। তার গায়ে যেন কোনও রকম কিছু না লাগে, যদি আপনার রান্নাঘরের পেছনে গৃহিণী পেছনে দরজা খোলে, তাহলে আপনার পেটের রোগ বা পিঠের ব্যথায় ভুগতে হবে। এই জন্য আপনার জীবনে নানান অসুবিধা আসতে পারে। তাই রান্নাঘরের দরজা সঠিক স্থানে লাগান।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+