রান্নাঘরের এই টিপসগুলি মেনে চলার চেষ্টা করুন, সংসারে আসবে সুখ শান্তি
রান্নাঘরের এই টিপসগুলি মেনে চলার চেষ্টা করুন, সংসারে আসবে সুখ শান্তি
জ্যোতিষশাস্ত্রে বাড়ির রান্নাঘরকে খুব গুরুত্ব দেওয়া হয়। কারণ এটি যদি ঠিক থাকে তবেই বাড়িতে সুখ শান্তি আসে। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক কথা বলা আছে যেগুলি না মানলে জীবনে অশান্তির সম্মুখীন হতে হয়। যেমন রান্নাঘরে হলুদ থেকে ভাতের চাল কখনোই কাউকে দান করা উচিত না। এগুলি দান করলে জীবনে দারিদ্রতা নেবে আসে। আর্থিক ভাবে অভাব দেখা দেয়। তারা সুখে থাকতে পারেন না। জেনে নিন কোন কোন জিনিস কখনই কাউকে দান করবেন না।

হলুদ
হলুদ কখনোই কাউকে দান করবেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, হলুদ দান করলে জীবনে আর্থিক দিকে অবনতি হয়। হলুদের অনেকগুলো উপাদান রয়েছে, অ্যান্টিঅ্যালার্জি হিসেবে এটিকে মনে করা হয়। হিন্দুধর্মে হলুদ খুব শুভ। কারণ জ্যোতিষশাস্ত্রে হলুদের সঙ্গে বৃহস্পতিবারের সম্পর্ক রয়েছে। বলা হয় হলুদ দান করা উচিত না। তাহলে গৃহ পরিবার গুরুদোষ পায়। গৃহের উন্নতি ক্রমশ কমতে থাকে। পেশাগত কারণে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। জীবনে এরা কখনও সুখী হয় না।

ভাত
ভাত কখনোই কাউকে দান করবেন না। কারণ জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, ধান শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। ভাত যদি কাউকে দান করা হয় তাহলে ভাতের অভআব হতে পারে। এই কারণে গৃহ এবং পরিবার গুরু দোষের সম্মুখীন হতে পারে। এতে ঝগড়া বাড়ে। পারিবারিকভাবে নেতিবাচক শক্তি বাড়তে থাকে। ইতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই কখনোই কোনোও অবস্থাতেই কাউকে ভাত দান করবেন না। এতে দাম্পত্য জীবনে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবনে নানান অসুবিসধার সমুক্ষীন হতে হয়।

সরিষার তেল
সরিষার তেল রান্নাঘর থেকে নিয়ে কখনোই কাউকে দান করবেন না। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, সরিষার তেল শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত। রান্নাঘরের তেল কখনোই কাউকে দান করবেন না। রান্নাঘরের তেলের জায়গা কখনোই খালি রাখবেন না। তাহলে শনিদেব বিরক্ত হন এবং পরিবারকে নানান সমস্যায় জর্জরিত করে ফেলেন। তাতে আপনার পারিবারিক আর্থিক দিক ও চাকরিক্ষেত্রে সকল দিকে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এক কথায় শনি দেবের অশুভ দৃষ্টি পড়তে থাকে রান্নাঘরে। তাতে আপনার জীবনে আর্থিক অবস্থার অবনতি হতে পারে। বাড়তি খরচ বাড়তে থাকবে। এতে লাগাম দিতে আপনাকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications