বাস্তুত্রুটি দূর করতে গণেশ সংক্রান্ত এই টিপসগুলি মানুন, দেখুন তো উপকার পান কিনা!
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে গণেশ ঠাকুরের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, গণেশ পুজো যে ব্যক্তি নিত্যদিন করেন, তার ভাগ্যের দ্বার সর্বদাই খোলা থাকে। তিনি কোনও কাজেই পিছিয়ে যান না। গণেশকে পুজো করলে শুভ ফল পাওয়া যায়।
তবে আপনি কি জানেন, এই গণেশ ঠাকুর যদি আপনি বাড়ি সঠিক জায়গায় না রাখেন তাহলে আপনার বাড়িতেও বাস্তু ত্রুটির সৃষ্টি হতে পারে। আবার যদি আপনার বাড়িতে বাস্তুতরুটি থাকে, তা কিন্তু গণেশ ঠাকুরকে বাড়িতে রেখে তা দূর করতে পারবেন।

- বাস্তুতরুটি দূর হবে
যদি আপনি আপনার বাড়ি ও কাজের জায়গায় বাস্তুত্রুটি থাকে, তা দূর করতে চান তাহলে ভগবান গণেশের মূর্তি স্থাপন করুন। এতে আপনার কাজের জায়গায় ইতিবাচক প্রভাব পড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। আয়, উন্নতি বাড়তে থাকবে। জীবনে যে বাধা ছিল সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনি।
- শিক্ষাক্ষেত্রে লাভ হবে
তবে গনেশ ঠাকুরের মূর্তি অবশ্যই সাদা রঙের কিনবেন। অন্য রঙের মূর্তি কেনা এড়িয়ে চলুন। গণপতির মূর্তি কেনার সঙ্গে সঙ্গে সিঁদুর পরান। তবে বড়িতে যদি গণেশ ঠাকুরের মূর্তি রাখেন তাহলে হালকা হলুদ রঙেরও মূর্তি রাখতে পারেন। এতে আপনার সন্তান শিক্ষাক্ষেত্রে আরও লাভ করতে পারবেন। সেই সঙ্গে বাড়ির বাস্তুতরুটিও খুব সহজেই দূর হবে।
- কী করলে পজেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করবে
বাড়িতে গণেশের মূর্তি রাখলে অবশ্যই উত্তর পূর্ব কোণে রাখুন। কারণ বাড়ির মূল দরজার সামনে গণেশের মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। এতে আপনার বাড়িতে পজেটিভ শক্তি প্রবেশ করবে ।
দূর হবে নেতিবাচক শক্তি। বাড়ির উত্তর-পূর্ব দিকেও রাখতে পারেন গণেশের মূর্তি। এতে ভগবান গণেশের মুখ যেন ভেতর দিকে থাকে অর্থাৎ ঘরের দিকে থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। গণেশকে সিঁদুর পরাতে একদমই ভুলবেন না।
- কর্মক্ষেত্রে কোথায় রাখবেন গণেশ মূর্তি
যদি আপনি অফিসে গণেশের মূর্তি রাখেন, অবশ্যই সাদা বা লাল রঙের মূর্তি রাখুন। সেইই সঙ্গে গণেশের গলায় একটা হলুদ রঙের মালা দিয়ে রাখবেন। এতে ভগবান গণেশের মুখ যেন দক্ষিণ দিকে না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এতে আপনার জীবনের সাফল্য আসবে। কর্মক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications