জীবনে সফলতা আনতে দূর্বা সংক্রান্ত এই টিপসগুলি মানুন ও পান গণেশজির কৃপাও

জীবনে সফলতা আনতে দূর্বা সংক্রান্ত এই টিপসগুলি মানুন ও পান গণেশজির কৃপাও

দূর্বা যে খুব শুভ তা আমরা সকলেই জানি। প্রত্যেকটি শুভ কাজে আমাদের দূর্বা লাগে। প্রত্যেক দিনের পুজোতে দেবতাদের ফুলের সঙ্গে আমরা দূর্বা নিবেদন করি। তাতে দেবতারা খুশি হন এবং আমাদের উপর বিশেষ কৃপাও করে থাকেন। বুধবার করে গণেশজিকে দূর্বা নিবেদন করলে জীবনের সুখ আসে। বুধবার করে গণেশের মাথায় যদি আপনি দূর্বা নিবেদন করেন তাহলে আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে।

এতে আপনার আর্থিক লাভ হবে

এতে আপনার আর্থিক লাভ হবে

আপনি বাড়ির একটি কোণে দূর্বা গাছ লাগাতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে দূর্বা গাছ যদি আপনার বাড়িতে লাগানো থাকে তাহলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তবে অবশ্যই দূর্বা গাছ নিয়ম এবং সঠিক জায়গাতেই মেনে বসাবেন।

 কোন দিকে দূর্বা গাছ লাগাবেন

কোন দিকে দূর্বা গাছ লাগাবেন


জীবনে যদি আপনি সফলতা পেতে চান তাহলে বাস্তুশাস্ত্র মেনে সঠিক জায়গায় দূর্বা গাছ লাগান। বাড়ির পূর্বদিকে দূর্বা গাছ লাগান। এটি গণেশের খুব প্রিয় দিক। দূর্বা গণেশের খুব প্রিয়। যদি পূর্ব দিকে না লাগাতে পারেন তাহলে উত্তর দিকেও লাগাতে পারেন এই গাছ। তা আপনার জন্য খুব শুভ হবে।

 এইদিকে দূর্বা গাছ লাগাবেন না

এইদিকে দূর্বা গাছ লাগাবেন না

বাড়ির দক্ষিণ দিকে ভুল করে দূর্বা গাছ লাগাবেন না। এটি আপনার জীবনে সফলতা আনবে না বরং আপনাকে আর্থিক সংকটের মুখে নিয়ে যেতে পারে। সেই সঙ্গে অশান্তির পরিবেশও তৈরি হতে পারে।

 জানলার ধারে এই গাছ লাগাবেন না

জানলার ধারে এই গাছ লাগাবেন না

বলা হয় দূর্বা গাছ কখনোই জানলার ধারে লাগাবেন না। তাহলে আপনার আপনার কপালে দুর্ভাগ্য লেগে থাকবে। সকলের সঙ্গে অশান্তি বজায় থাকবে। কোন কাজেই আপনি সফলতা পাবেন না। আর্থিক দিকেও ক্রমশ অবনতি লেগে থাকবে আপনার।

 মাটির পাত্রে এটি রাখুন

মাটির পাত্রে এটি রাখুন

দূর্বা গাছ সবসময় মাটির বা তামার পাত্রে রাখুন। এতে নিয়মিত জল দিন। গাছের যত্ন নিন। তা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। বুধবার নতুন দূর্বা তুলে গণেশকে দিন। এতে আপনি গণেশের আশীর্বাদ পাবেন এবং সকল কাজেও সফলতা পাবেন।

 এটি করলে আপনার ভালো সময় শুরু হবে

এটি করলে আপনার ভালো সময় শুরু হবে

বিশেষজ্ঞদের মতে, বাড়ির উত্তর-পূর্ব কোণে বা বাড়ির ঠাকুর ঘরের চারপাশে এই গাছ স্থাপন করলে আপনার জীবনে খুব শুভ সময় উপস্থিত হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। কারো সঙ্গেই আপনার অশান্তি হবে না।

 এটি মানলে কর্ম জীবনে সাফল্য আসবে

এটি মানলে কর্ম জীবনে সাফল্য আসবে

বুধবার গনেশজিকে দূর্বা নিবেদন করুন। এতে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। চাকরিতে আপনি উন্নতি করতে পারবেন। কর্মজীবনে সাফল্য আসবে। পারলে অফিসের কাজের জায়গা তো কিছুটা দরকার রাখুন। এতে আপনার জীবনের সাফল্য নিশ্চিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+