বাস্তুদোষ দূর করতে ও আর্থিক উন্নতির জন্য মানুন দরজা সংক্রান্ত এই বাস্তুটিপসগুলি

বাস্তুশাস্ত্রে বাড়ির মূল দরজার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই দরজা দিয়ে মা লক্ষ্মী কিন্তু ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করেন। আমরাও কিন্তু নিত্যদিন এই দরজা দিয়েই কিন্তু ঘরে প্রবেশ করি।

তাই এই বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি আপনি আর্থিক উন্নতি করতে চান, পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ করতে চান, তাহলে দরজার দিকে বিশেষ নজরে দেওয়া খুব দরকার। এতে আপনার জীবনে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে। আপনি যদি বাস্তুদোষ দূর করতে চান, তাহলে দরজা সংক্রান্ত এই টিপসগুলি মানতে পারেন।

Money

  • গাছ বা খুঁটি

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির মূল দরজার সামনে কোনও গাছ বা খুঁটি রাখা উচিত নয়। কারণ দরজার সামনে কোনও ছায়া যেন না পড়ে, সেদিকে লক্ষ্য রাখবেন। আর দরজার সামনে কোনও সিঁড়ি থাকলে অবশ্যই বিজোড় সংখ্যা রাখার চেষ্টা করুন। এতেই আপনার পরিবারের সুখ-সমৃদ্ধি বিরাজ করবে।

  • আবর্জনা

বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে কখনোই আবর্জনা রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে।

  • জুতো

এমন অনেকেই রয়েছেন, যারা বাড়ির মূল দরজার সামনেই কিন্তু অনেকেই জুতো খুলে রাখেন। এটি কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। যদি জুতো খোলেন তাহলে সব সময় দরজার কোনের দিকে খুলবেন। সামনে জুতো খোলা এড়িয়ে চলুন। এতে মা লক্ষ্মী কিন্তু খুব রেগে যান। এতে আপনার পরিবারে খারাপ কোনও সংবাদ আপনি পেতে পারেন। এমনকি অর্থহানি হতে পারে আপনার।

  • ঝাঁটা

প্রবেশদ্বারের সামনে কখনোই ঝাঁটা রাখবেন না, কারণ ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। কারণ আপনি যদি ঝাঁটা রাখেন, তাহলে ঝাড়ুর উপর পা লাগতে পারে। তাই ঝাঁটা উপর পা লাগা কিন্তু খুব খারাপ। এতে আপনার অর্থহানি হতে পারে।

  • বৈদ্যুতিক তার

বাড়ির প্রবেশদ্বারের সামনে কোনও বৈদ্যুতিক তার বা কোনও বৈদ্যুতিক জিনিস রাখবেন না। কারণ এতে আপনার বাড়ির মহিলাদের ওপর খারাপ প্রভাব পড়বে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • ম্যানিপ্লান্ট গাছ

দরজার সামনে কখনোই ম্যানিপ্লান্ট গাছ লাগাবেন না। এতে আপনার অর্থ সংক্রান্ত নানান সমস্যায় পড়তে হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • কাঁটাযুক্ত গাছ

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির প্রধান মূল দরজার সামনে কাঁটাযুক্ত গাছ একদমই লাগাবেন না । অপ্রয়োজনীয় জিনিস থাকলে সেগুলো বাড়ির দরজার সামনে রাখবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+