এক টুকরো কর্পূরই আপনার ভাগ্য বদলাতে পারে, কিন্তু কীভাবে, জানুন

জ্যোতিষশাস্ত্রে, কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি কি জানেন, খুব সহজেই কর্পূর দিয়ে ভাগ্য পর্যন্ত বদলানো যায়। দেবতার পুজোতেই যে শুধু কর্পূর ব্যবহার করা হয়। তা কিন্তু নয়। এমনকি শরীরও সুস্থ রাখা যায়, কিন্তু কীভাবে, জানুন।

যদি আপনি ধন সম্পত্তি আরও বাড়াতে চান তাহলে কর্পূর ব্যবহার করতে পারেন। কীভাবে করবেন, একটি লাল গোলাপের পাপড়িতে একটুখানি কর্পূর নিয়ে তা জ্বালিয়ে মা দুর্গার উদ্দেশ্যে অর্পণ করুন। সেটি যদি আপনার ঘরের চারপাশে ঘোরাতে পারেন। তাহলে কিন্তু আপনার ধন-সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। তবে এটি অবশ্যই শনিবার করে করবেন।

Money

  • মা লক্ষ্মীর কৃপা পেতে কী করবেন

কথিত আছে, কর্পূর জ্বালিয়ে যদি সারা ঘরে দেখানো যায় তাহলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। সেই সঙ্গে আপনার পরিবারের উপর কারোর যদি কুদৃষ্টি থাকে তাও কিন্তু সহজে দূর হবে। তাছাড়াও নেতিবাচক শক্তি দূর হয়ে বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তি।

  • বাস্তুদোষ দূর করতে কী করতেন?

বাস্তুদোষ কাটাতে কর্পূরের জুরি মেলা ভার। যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থাকে বা পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তির পরিবেশ বিরাজ করে, তা আপনি দূর করতে চান তাহলে আপনি প্রত্যেক মঙ্গলবার করে ভগবানের সামনে কর্পূর জ্বালিয়ে দিয়ে তা দিয়ে আরতি করুন। এতে আপনার ঘরে শান্তি বজায় থাকবে।

  • পিতৃপুরুষের কৃপা পেতে কী করবেন?

শরীর ভালো রাখতে এবং পিতৃপুরুষের বিশেষ কৃপা পেতে আপনি ঘরে লবঙ্গ, কর্পূর একসঙ্গে জ্বালিয়ে আরতি করুন ভগবানের। এতে আপনার শরীর সুস্থ থাকবে। বড় রোগ থাকলে তাও দ্রুত কমবে, পিতৃ দোষ থেকেও মুক্তি পাবেন।

  • কাজে সফলতা অর্জন করতে কী করবেন

কঠিন পরিশ্রম করার পরেও অনেক সময় সেই কাজে সফলতা আসে না। যদি আপনার সঙ্গেও এমন হয় তাহলে দেরি না করে একটি রুপোর পাত্রে লবঙ্গ, কর্পূর একসঙ্গে জ্বালান। এতে আপনার নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে। সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন আপনি। সকল কাজেই এগিয়ে পারবেন।

  • কর্পূর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন

কর্পূর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করবেন। এর থেকে শিশুদের থেকে দূরে রাখবেন । কর্পূর যখন আপনি পোড়াবেন, সব সময় সতর্কতা অবলম্বন করে পোড়াবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+