জীবনে উন্নতি করতে ও মা লক্ষ্মীর কৃপা পেতে ঝাড়ু সংক্রান্ত এই টিপসগুলি মেনে চলুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয় ঘরের সব সময় ঝাড়ু ঠিকঠাক সময়ে দেওয়া উচিত। সূর্যাস্তের পর কখনোই ঘরে ঝাড়ু দেবেন না। তাদের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। সব সময় ঘরে ঝাড়ু দেওয়া কিন্তু শুভ বলে মনে করা হয় না।

জোতিষশাস্ত্রে সব সময় ঘর পরিষ্কার রাখা খুব দরকার, কারণ ঘর পরিষ্কার না রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে না। শুধু তাই নয় সেখানে মা লক্ষ্মীও প্রবেশ করে না। তিনি রেগে যান। তিনি ঘরে থাকলেও ঘর থেকে বেরিয়ে যান। এর কারণে সর্বদা আর্থিক সমস্যা লেগে থাকে। দুঃখ, কষ্টের সম্মুখীন হতে হয় সকলকে। বাস্তুশাস্ত্রে বা এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয় ঘরের সব সময় ঝাড়ু ঠিকঠাক সময়ে দেওয়া উচিত। সূর্যাস্তের পর কখনোই ঘরে ঝাড়ু দেবেন না। তাদের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। সব সময় ঘরে ঝাড়ু দেওয়া কিন্তু শুভ বলে মনে করা হয় না। এমন কিছু সময়ে ঝাঁট দেওয়া উচিত যাতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন ইতিবাচক শক্তি নিয়ে। এতে আপনার জীবনে আর্থিক সঙ্কট কেটে যায়, জীবনে আসে সাফল্যও। কোন কোন সময়ে ঘরে ঝাঁট দেওয়া শুভ, জানেন।

কোন সময়ে ঝাঁট দেবেন

কোন সময়ে ঝাঁট দেবেন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দিনের শুরুতে, সূর্যোদয়ের প্রথম চার ঘন্টা ঘরে ঝাঁট দেওয়ার উপযুক্ত সময়। এই সময় ঘরে ঝাঁট দেওয়া খুব শুভ। এতে আপনার ঘরের সুখ সমৃদ্ধি বিরাজ করবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। সূর্যাস্তের পর ঝাঁট দেওয়া খুব অশুভ। দেবী লক্ষ্মী খুব রেগে যান এবং ঘরে দারিদ্রতা বাড়ে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন না, প্রচন্ড পরিমাণে সকলের সঙ্গে আপনার অশান্তি বাড়তে থাকবে। কোন কাজেো আপনি সুফল পাবেন না।

খোলা জায়গায় ঝাঁট দেবেন না

খোলা জায়গায় ঝাঁট দেবেন না

ঘরে কোনো খোলা জায়গায় ঝাঁট দেবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। ঝাড়ু সবসময় লুকিয়ে রাখবেন। এমন জায়গায় রাখবেন, যাতে বাইরের কেউ দেখতে না পায়। তবেই আপনার জীবনে সাফল্য আসবে। মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে।

কোথায় ঝাঁট দেবেন না?

কোথায় ঝাঁট দেবেন না?

বাড়ির ঠাকুর ঘর বা প্রধান দরজার কাছে কখনোই ঝাঁটা রাখবেন না বা রান্নাঘর ডাইনিং এও ঝাঁটা রাখা খুব অশুভ। এতে অর্থনৈতিক দিকে নানান রকম ক্ষতি হয়। স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা লেগে থাকে। জীবনের সাফল্য আসে না।

ঝাঁটা দিয়ে পশুদের গায়ে আঘাত করবেন না

ঝাঁটা দিয়ে পশুদের গায়ে আঘাত করবেন না

গরু বা কুকুরকে কখনোই ঝাঁটা দিয়ে গায়ে আঘাত করবেন না। এটি কিন্তু খুব অশুভ বলে মনে হয়। এতে মা লক্ষ্মী ভীষণ রেগে যায় এবং জীবনে তাঁরা সাফল্য অর্জন করতে পারেন না।

 এই সময়ে ঝাঁট দেবেন না

এই সময়ে ঝাঁট দেবেন না

বাড়ির কোন সদস্য যখন কাজের জন্য বাইরে যাবেন তখন কখনোই ঘরে ঝাঁট দেবেন না, এটি কিন্তু খুব খারাপ বলে মনে হয়। এতে তিনি যে কাজে যাচ্ছেন সেই কাজে সাফল্য অর্জন করতে পারবেন না। পথে তার নানান বিপদ ঘটতে পারে। নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে তাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+