গোলমরিচ দিয়েই ফেরান ভাগ্য! এই মশলা দিয়েই কাটান আর্থিক সঙ্কট, দূর করুন কুদৃষ্টিও
জ্যোতিষশাস্ত্রে গোলমরিচের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় গোলমরিচ নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। আবার জীবনে সুখ, সমৃদ্ধি আনতেও গোলমরিচের এই প্রতিকারগুলি করা দরকার।
যদি আপনি খারাপ নজর দূর করতে চান কিংবা জীবনে সুখ-সমৃদ্ধি আনতে চান কিংবা পারিবারিক সমস্যা কাটাতে চান, জীবনে শান্তি পেতে চান তাহলে এই টিপসগুলি মানতে পারেন। তাছাড়াও এতে আপনার জীবনে সাফল্য আসবে। জানুন কী কী মানবেন।

- কুদৃষ্টি দূর করতে কী করবেন
যদি আপনি কুদৃষ্টি দূর করতে চান, তাহলে মঙ্গলবার বা শনিবার সাতটি গোলমরিচ আপনার মাথায় সাতবার ঘুরিয়ে চার রাস্তার মোড়ে ছুড়ে ফেলে দিন। এতে আপনার উপর থেকে যাদের কুদৃষ্টি আছে, তা চলে যাবে।
- আর্থিক সঙ্কট কাটাতে কী করবেন
যদি আপনি আর্থিক সঙ্কট কাটাতে চান এবং জীবনে সাফল্য আনতে চান, তাহলে শনিবার আপনার মাথার পিছনে পাঁচটি গোলমরিচ ছুঁয়ে পেছনদিকে ফিরে ফেলে দিন। এই কাজ করার পর কিন্তু পেছনে দিকে আর ফিরে তাকাবেন না। এতে আপনার আর্থিক সংকট কাটবে। জীবনে সুখ আসবে।
- রোগের ঝুঁকি এড়াতে কী করবেন
যদি আপনি বড় রোগের ঝুঁকি এড়াতে চান কিংবা আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকেন, তাকে আপনি দ্রুত সুস্থ করতে চান তাহলে সাতটি গোলমরিচ, একটি লবঙ্গ আগুনে পুড়িয়ে বাইরে ফেলে দিন। এতে দেখবে আপনার বাড়িতে যে ব্যক্তি অসুস্থ রয়েছেন তিনি দ্রুত সুস্থ হবেন।
- ব্যবসায়ে লাভের জন্য করুন এই কাজ
যদি আপনি ব্যবসায় প্রায় সময়ই ক্ষতির সম্মুখীন হন, তাহলে আপনার দোকান বা অফিসে সাতটি গোলমরিচ ছড়িয়ে ছিটিয়ে রেখে দিন। এতে আপনার ব্যবসায় উন্নতি হবে। আর্থিক দিতেও লাভ হবে।
- অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে কী করবেন
অশুভ শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে শনি ও মঙ্গলবার জ্বলন্ত আগুনে ২১ টি গোলমরিচ পোড়ান। তারপর তার ধোঁয়া সারা ঘরে ছিটিয়ে দিন। এতে নেতিবাচক শক্তি দূর হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে।
যদি আপনার বাড়িতে সব সময় অশান্তির পরিবেশ থাকে। আর আপনি তা কাটাতে চান তাহলে তিনটি গোলমরিচ কাউকে দান করুন। এতে দেখবেন আপনার বাড়িতে পারিবারিক দ্বন্দ্ব মিটে যাবে।
- দুর্ঘটনা
যদি আপনার প্রায় সময়ই শরীর খারাপ হয় কিংবা দুর্ঘটনা ঘটে কিংবা আঘাত লাগে, তাহলে শনিবার গোলমরিচ ও সামান্য নুন দিয়ে আপনি সাতবার মাথায় ঘুরিয়ে রাস্তার মোড়ে ফেলে দিন। এতে আপনার দুর্ঘটনার ঝুঁকি কমবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications