রাতে ভালো ঘুম হচ্ছে না, সংসারে অশান্তি থেকে রেহাই পেতে শোওয়ার ঘর সংক্রান্ত টিপসগুলি মানুন
সারাদিনের ক্লান্তি আমরা কিন্তু বিছানায় শোওয়ার পর কাটাই অর্থাৎ শোওয়ার ঘর এমন একটি জায়গা যেখানে গেলে প্রত্যেকটি ব্যক্তি শান্তি পান। বাস্তুশাস্ত্রে শোওয়ার ঘরের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, মানসিক, শারীরিকভাবে সুস্থ থাকতে শোওয়ার ঘর সঠিক দিকে করা উচিত। নাহলে কিন্তু আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে না।
ভরে উঠবে নেতিবাচক শক্তিতে। এমন অনেকেই রয়েছেন, যারা কঠোর পরিশ্রম করার পরেও রাতে সঠিকভাবে ঘুমাতে পারেন না। সংসারে অশান্তি থেকেও তারা রেহাই পান না। যদি আপনি এগুলো থেকে রেহাই পেতে চান ও রাতে একটু ভালোভাবে ঘুমাতে চান, তাহলে শোওয়ার ঘর সংক্রান্ত এই টিপসগুলি মানতে পারে। দেখুন কী কী মানবেন।

- কোন দিনে রাখবেন বিছানা
আপনার শোওয়ার ঘরের বিছানা দক্ষিণ বা পশ্চিম দিকের দেওয়ালের দিকে মুখ করে রাখার চেষ্টা করুন। দক্ষিণ দিকে কখনোই মাথা রেখে ঘুমাবেন না। এতে আপনি মানসিক বা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন না।
- হালকা রঙের আলো লাগাবেন
আপনার শোওয়ার ঘরের আলো সবসময় হালকা রঙের লাগাবেন। এতে রাতে যখন আপনি ক্লান্ত হয়ে এসে বিছানায় শোবেন , তখন দেখবেন আপনার শান্তি লাগছে। ভারী রঙের আলো লাগালে আপনার রাতে ভালো ঘুম হবে না।
- কোন কোন ছবি রাখবেন
শোওয়ার ঘরে অবশ্যই পজেটিভ এনার্জি রয়েছে এমন ছবি রাখুন। যেমন- প্রকৃতির সুন্দর দৃশ্য, ফুল, সুখী পরিবার কিংবা রাধাকৃষ্ণের ছবি রাখবেন। দেখবেন এতে আপনার পরিবারে সুখ, শান্তি বিরাজ করবে। এমনকি পরিবারে যে অশান্তির পরিবেশ ছিল তাও কেটে যাবে।
- এই গাছ রাখবেন না
শোওয়ার ঘরে আপনি কাঁটাযুক্ত কোনও গাছ রাখবেন না। এতে আপনার রাতে ঘুম ভালো হবে না। সেই সঙ্গে বাড়িতেও যদি পারেন কাঁটাযুক্ত গাছ রাখা এড়িয়ে চলুন। এতে আপনার পরিবারের অশান্তির পরিবেশ বিরাজ করবে।
- পরিষ্কার রাখুন
বাড়ি সব বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সেই সঙ্গে শোওয়ার ঘর নিত্যদিন ঝাঁট দেবেন । দেখবেন এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা দূর হবে।
- রাখবেন না এই জিনিসগুলি
বিশেষজ্ঞদের মতে, যদি পারেন শোওয়ার ঘরে কোনও ইলেকট্রিকের জিনিস রাখবেন না। মাথার কাছে মোবাইল, ল্যাপটপ রাখা এড়িয়ে চলুন। এতে মানসিকভাবে খুব সমস্যার সৃষ্টি হয়। সেইসঙ্গে আপনার অর্থহানি হতে পারে। তাছাড়া ও রাতে ভালো ঘুম হবে না।
- আয়না রাখবেন না
শোওয়ার ঘরে ভুলেও আয়না রাখবেন না। যুদ্ধের ছবি রাখবেন না। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। তাই এগুলি রাখার আগে সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications