ভুল করেও বাড়ির সিঁড়ির নীচে এগুলি রাখবেন না, সংসারে আসতে পারে আর্থিক সঙ্কট
আর্থিক সঙ্কট কাটাতে মেনে চলুন এই টিপসগুলি
এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা অনেক উপার্জন করার পরেও তারা কখনো টাকা ধরে রাখতে পারেন না, প্রায় সব সময়েই আর্থিক দিকে তাদের অবনতি লেগে থাকে। যদি কোনও ব্যক্তির বাড়িতে বাস্তু ত্রুটি থাকে তাহলে জীবনে নানান অসুবিধা থাকে। তেমনি বলা হয়, বাড়ির সিঁড়ির নীচে এমন অনেক জিনিস আছে যেগুলি রাখবেন না। এতে আপনার বাস্তু ত্রুটি তৈরি হতে পারে। যার ফলে আপনার জীবনে নানার অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। জেনে নিন কোন কোন জিনিস আপনার সিঁড়ির নীচে রাখবেন না।

লকার কখনোই সিঁড়ির নীচে করবেন না
লকার কখনোই সিঁড়ির নিচে করবেন না, কারণ এটি খুব অশুভ বলে মনে করা হয়। এটি করলে মা লক্ষ্মী কখনোই আপনার আর্থিক দিকে উন্নতি করবেন না। সেই সঙ্গে আর্থিক দিকে নানান অসুবিধার সৃষ্টি হবে, সেই সঙ্গে জীবনে আসবে নানান অসুবিধাও।

বাথরুম করবেন না
সিঁড়ি নীচে কখনোই বাড়ির বাথরুম করবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার বাড়িতে বাস্তুত্রুটি তৈরি হতে পারে । তাছাড়া এটি করলে আপনার বাড়িতে অভাব লেগেই থাকবে। রোগ থেকে মুক্তি পাবে না। আপনার বাড়ির সদস্যদের মধ্যে অসান্তি লেগে থাকবে।

ডাস্টবিন রাখবেন না
সিঁড়ি নীচে কখনোই ডাস্টবিন করা উচিত না। এটি খুব অশুভ বলে মনে হয়। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। আপনার বাড়িতে সর্বদাই নেতিবাচক শক্তি ভরে উঠবে। ইতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে এবং মা লক্ষ্মীও খুব খুশি থাকবেন। জীবনে আপনার সাফল্য মিলবে না। নানান অসুবিধা স্মম্মুক্ষীন হতে হবে আপনাকে।

ঠাকুর ঘর করবেন না
বাড়ির সিঁড়ির নীচে কখনোই ঠাকুর ঘর করবেন না। এতে ঈশ্বরেরা সেখানে বাস করেন না। আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে। ঈশ্বরের কৃপা আপনি পাবেন না। আর্থিক দিকেও নানান অবনতি হবে আপনার। সেই সঙ্গে পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি লেগেই থাকবে। জীবনে আসবে না সাফল্যও।

জুতো রাখবেন না
সিঁড়ির নীচে কখনোই জুতো রাখবেন না। এটি খুব খারাপ বলে মনে করা হয়। পারলে এটি এড়িয়ে চলুন। এটি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি বাধে। সেই সঙ্গে আর্থিক অভাব লেগেই থাকে জীবনে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications