এক টুকরো রুটি আপনার ভাগ্য বদলে দিতে পারে কিন্তু কীভাবে

এক টুকরো রুটি আপনার ভাগ্য বদলে দিতে পারে কিন্তু কীভাবে

জ্যোতিষশাস্ত্রে এমন অনেক গ্রহ আছে যারা কখনোও মাঝে মধ্যে ঘর পরিবর্তন করে, বা তাঁরা বিপরীতমুখী হলে অনেক রাশির উপরেই বিশেষভাবে প্রভাব ফেলে তারা। সেটি কারোর জীবনে খারাপও হতে পারে আবার শুভও হতে পারে। বলা হয় অনেক গ্রহ আছে যারা খুব শক্তিশালী, তাদের শান্ত করতে অনেক সময় নানান প্রতিকার করতে হয়, যা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। জানেন একটি রুটিই আপনার ভাগ্য বদলে দিতে পারে।

রাহুর দোষ কাটাতে এটি করুন

রাহুর দোষ কাটাতে এটি করুন

যেসব ব্যক্তির জন্ম কুণ্ডলীতে রাহু খারাপ স্থানে রয়েছে যাদের রাহুদোষ রয়েছে তাদের একটু রুটি ভাগ্য পরিবর্তন করতে পারে। তাদের তাজা বা বাসি রুটিতে সরিষার তেল লাগিয়ে কালো কুকুরকে খাওয়ানো দরকার। এটি ১৫ দিন করলে রাহুদোষ দূর হবে এবং জীবনে আর্থিক দিক অনেক উন্নতি করতে পারবেন।

রাহুকে শক্তিশালীকে এটি করুন

রাহুকে শক্তিশালীকে এটি করুন

যদি কোন ব্যক্তির জন্মকুন্ডলীতে রাহু খারাপস্থানে থাকে তাঁকে অমাবস্যা দিন দুটো রুটি ও চাল একসঙ্গে মাখিয়ে এবং তাতে সামান্য ঘি দিয়ে কাককে খাওয়ানো খুব দরকার। এতে আপনার পিতৃদোষ দূর হবে। জীবনে এগিয়ে যেতে পারবেন। পরিবারকে নিরাপদে রাখতে পারবেন।

অশান্তি থেকে মুক্তি পান এই ভাবেই

অশান্তি থেকে মুক্তি পান এই ভাবেই

যে ব্যক্তির বাড়িতে প্রায় সময় ঝগড়া অশান্তি,মারামারি লেগে থাকে তারা যদি এটা এই পরিস্থিতি থেকে বের হতে চান তাহলে রান্না করার সময় আপনি প্রথম রুটিটি কুকুরকে খেতে দিন। তারপরে খাবার পরিবারের সদস্যদের পরিবেশন করেন তাহলে দেখবেন আপনার জীবন নিয়ে সাফল্য আসবে। সমস্ত অশান্তি থেকে আপনি দূরে থাকতে পারবেন।

 এতে মা লক্ষ্মী খুশি হন

এতে মা লক্ষ্মী খুশি হন

যদি আপনি আর্থিক সমস্যা থেকে বের হতে চান তাহলে রুটিতে চিনি মিশিয়ে পিঁপড়েদের খাওয়ান, এতে মা লক্ষ্মী খুশি হন। সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

 ঘরে সুখ শান্তি বজায় রাখতে এটি করুন

ঘরে সুখ শান্তি বজায় রাখতে এটি করুন

যদি আপনি আপনার ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে গরুকে একটা রুটি খাওয়ান রোজ। আর তারপর তিন দিনের কাঁচা মসুর ডাল মেখে গরুকে খাওয়ালে আর্থিক দিকে অনেক উন্নতি হবে, জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

মাছকে রুটি খাওয়ানো খুব শুভ

মাছকে রুটি খাওয়ানো খুব শুভ

জীবনে সাফল্য আনতে বা সকল কাজে সাফল্য আনতে মাছকে রুটি খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়। এটি করলে জীবনে অনেক শুভ ফল আসে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+