বছরের প্রথম সূর্যগ্রহণ কবে ঘটবে, কেন মার্চ মাস বিশেষ, এই সময়ে কী করবেন, জানুন
জ্যোতিষশাস্ত্র সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর দুটি সূর্যগ্রহণ হয়। দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটেছে। আর এমাসেই ঘটবে বছরের প্রথম সূর্য গ্রহণ। ২৯ মার্চ ঘুরতে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে।
আর এদিনই শনি কিন্তু তার ঘর বদল করবে। ২৯ মার্চ দুপুর ২ টো ২০ মিনিট থেকে শুরু হবে সূর্য গ্রহণ। যা চলবে সন্ধ্যা ৬ টা ১৬ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে ঠিক ১২ ঘন্টা আগে থেকে শুরু হয় সূতক সময়।

জানুন সূর্য গ্রহণের সময়
সূর্যগ্রহণ শেষ হওয়ার পরে সেই সূতক সময়ও শেষ হয়ে যায়। তবে চলতি বছরের প্রথম সূর্য গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। সেই ক্ষেত্রে সূতক সময়ও বৈধ হবে না। ২৮ মার্চ রাত ৮ টা ২০ মিনিট থেকে শুরু হচ্ছে। ২৯ মার্চ এই ২০২৫ তারিখ টি খুব বিশেষ। কারণ এদিন বড় পরিবর্তন হবে।
কেন এই মাস বিশেষ
নয়টি গ্রহের মধ্যে বিশেষ গ্রহ শনি তার রাশি বদল করবে, মীন রাশিতে প্রবেশ করবে ।এদিনই এই বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে। হিন্দু নববর্ষ শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি দিন দিয়েই আর ২৯ মার্চের ঠিক পরের দিন অর্থাৎ ৩০ মার্চ। এই মাসটি তাই অত্যন্ত শুভ।
এই সময়ে কী করবেন আর কী করবেন না
- সূর্য গ্রহণের সময় ভুলেও কিন্তু ঘুমাবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়।
- সূর্যগ্রহণের সময় রান্না করা খাবারও খাবেন না। এতে আপনার শরীর খারাপ হতে পারে। যদি রান্না করা থাকে, তাহলে সেই রান্নায় তুলসী পাতা দিয়ে রাখুন।
- সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের শরীরের বিশেষ যত্ন নেওয়া উচিত। মহিলাদের ঘরের বাইরে যাওয়া উচিত নয়। এতে তাদের সন্তানের ওপর খারাপ প্রভাব পড়ে।
- গর্ভবতী মহিলাদের ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস থেকে দূরে থাকা উচিত। এই জিনিসগুলোতে আপনারা হাত দেবেন না। কোনও রকম সেলাইও করবেন না।
- সূর্যগ্রহণের পর অশুভ প্রভাব দূর করতে অবশ্যই স্নান করবেন। তবেই আপনার শরীর সুস্থ থাকবে।
- এই গ্রহণের পর আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, তাই পুরো বাড়ি গঙ্গাজল ছিটিয়ে দেবেন। সেই সঙ্গে অবশ্যই পুজো করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications