Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সূর্যগ্রহণের অশুভ প্রভাবে ব্যবসায় মাথা ঠান্ডা রাখবেন কারা, করুন এই প্রতিকারগুলিও

জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্র ও বারোটি রাশির উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা যখন ঘর বদল করে সকলের ওপর নানান প্রভাব ফেলে। ঠিক তেমনই বছরে চারটি গ্রহণ ঘটে। দুটি সূর্যগ্রহণ আর দুটি চন্দ্রগ্রহণ। তার বিশেষ প্রভাব পরে কিছু রাশির জাতক জাতিকাদের উপর।

চলতি বছর ১৪ মার্চ ঘটেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ২৯ মার্চ ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্য গ্রহণের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। তাদের জীবনে নানান সমস্যা আসবে। পারিবারিক জীবনও তাদের নানান সমস্যা আসবে।

solar eclipse

কোনও কাজেই তারা তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। তাদের খুব সতর্কভাবে সকল কাজ করতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোনও রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়?

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কেরিয়ার থেকে ব্যবসায় খারাপ সময় শুরু হবে। কোনও কাজেই আপনারা তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। ব্যবসায় বিনিয়োগ করার আগে মাথা ঠান্ডা রাখুন। এসময় মাথাব্যথা ও মানসিক চাপ আপনার বাড়তে থাকবে। তাই শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময়। এসময় ব্যবসা আপনার অর্থহানি হতে থাকবে। এসময় পরিবারের সকলের সঙ্গে ঝগড়া, অশান্তি হবে। দাম্পত্য জীবনেও নানান সমস্যা আসবে। কোনও কাজে তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। এসময় ব্যবসার সব কাজে পিছিয়ে যাবেন। মানসিক চাপও বাড়তে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। গাড়ি চালালে সাবধানে চালাবার চেষ্টা করুন। আপনার পায়ে আঘাত লাগার সম্ভবনা রয়েছে।

মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের উপর সূর্যগ্রহণের অশুভ প্রভাব পড়বে। জীবনে নানান সমস্যা তৈরি হবে। এই সময় আপনি তেমনভাবে কোনও কাজ করতে পারবেন না। এসময় আইনি সঙ্কট ঘিরে ধরবে আপনাকে। এমনকি ঋণের বোঝা থেকেও আপনি বের হতে পারবেন না। এসময় জীবনযাত্রায় নানান সমস্যা আসবে। চাকরিতেও তেমনভাবে লাভ করতে পারবেন না। তবে এসময় অফিসের সহকর্মীদের সঙ্গে অশান্তি বাধতে থাকবে। এসময় অযথা কারোর সঙ্গে একদম তর্কাতর্কিতে যাবে না। মাথা ঠান্ডা রেখে চলুন।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের উপর গ্রহণের অশুভ প্রভাব পড়বে। তাই আপনারা এসময় ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধানে করুন। নতুন ব্যবসায় শুরু করলে একদমই লাভ হবে না। এই গ্রহণের সময় ব্যবসা শুরু না করাই ভালো, পাইকারি ব্যবসাতেও আপনার অর্থহানি হতে থাকবে। এই সময়ে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের এসময় একদমই শুভ ফল পাবেন না। তবে নিজের ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করলে ও কঠিন পরিশ্রম করলে তবে জীবনে এগোতে পারবেন।

প্রতিকার

সূর্যগ্রহণের সময় যদি পারেন সূর্যদেবকে তামা, গুড়, গম নিবেদন করুন। সেই সঙ্গে সূর্যদেবকে জল অর্পণ করুন। এই গ্রহণের সময় কোনও শুভ কাজ করবেন না। এই সময় সংযম রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+