বছরের প্রথম সূর্যগ্রহণ কবে ঘটবে, এই সময়ে ভুলেও এইকাজগুলি কাজ করবেন না
প্রতিবছর মোট চারটি গ্রহণ হয়, দুটি সূর্যগ্রহন এবং দুটি চন্দ্রগ্রহণ। কোন গ্রহণকে খুব শুভ বলে মনে করা হয় না। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে কোনোও শুভ কাজ করা কিন্তু নিষিদ্ধ রয়েছে। বলা হয় এই দিন যেন শুভ কাজ করে তাদের সেই শুভ কাজে কখনোই সাফল্য আসে না।

কবে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে
বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল বৃহস্পতিবার ঘটতে চলেছে। সূর্যগ্রহণ তখন ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে। সূর্যগ্রহণ মেষ রাশিতে হবে। শুধু তাই সূর্য গ্রহণ খুব বিশেষ হতে চলেছে। ১৯ বছর পর মেষ রাশিতে ঘটতে চলেছে এই গ্রহণ। তাছাড়া এই গ্রহণটি কিন্তু হাইব্রিড হবে, কারণ তিনটি আকারে দেখা যাবে আংশিক, মোট ও বৃত্তাকার।

কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ
সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। চীন, আমেরিকা, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, ইত্যাদিতে জায়গা থেকে দৃশ্যমান হবে। নিউগিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ ভারত মহাসাগর থেকে দৃশ্যমান হবে। ভারতীয় সময় অনুযায়ী, এই সূর্যগ্রহণ এই দেশগুলিতে সকাল ৭ টা ৫ মিনিট থেকে শুরু হবে যা চলবে ১২ টা ৩৯ মিনিট পর্যন্ত থাকবে। এই সূর্যগ্রহণ অশ্বিনী নক্ষত্রে ঘটবে।

খাবার খাবেন না
সূর্যগ্রহণ কিন্তু কখনোই খালি চোখে দেখা যায় না। পৃথিবী-সহ অনেক গ্রহ সূর্যকে কেন্দ্র করে করে ঘোরে। এই সময়ে সূর্যের আলো সরাসরি পৃথিবীতে পৌঁছয় না, সে সময় চাঁদ কিন্তু মাঝখানে চলে আসে একে বলা হয় সূর্য গ্রহণ। এই সূর্য গ্রহণের সময় কোনও খাবার খাওয়া উচিত নয়, যেগুলি খেলে আপনার শরীর খারাপ হতে পারে। সেই সঙ্গে এমন অনেক কাজ আছে যেগুলি একদম করা যায় না জানুন সে গুলি কী কী।
সূর্য গ্রহনের সময় কোনও খাবার কিন্তু খাওয়া উচিত না। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, সূর্যগ্রহণের সময় খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, শুধু তাই নয় নানারকম পূর্ণ কর্ম আপনার বিনষ্ট হবে। এবং সেই সঙ্গে শরীরও খুব খারাপ হবে। কোন কোন কাজ সূর্যগ্রহণের সময় করবেন না দেখুন।

কোন কোন কাজ করবেন না
- সূর্যগ্রহণের সময় নির্জন স্থান, শ্মশানে একা কখনোই যাবেন না। এতে নেতিবাচক শক্তি ক্রমশ বাড়তে থাকে।
- শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য গ্রহণের সময় ঘুমানো উচিত না।
- সেই সঙ্গে ছুঁচে কখনোই সুতো পড়াবেন না। এটি খুব খারাপ বলে মনে করা হয়।
- তাছাড়া সূর্য গ্রহণের সময় কোথাও ঘুরতে যাবেন না।
- শারীরিক সম্পর্ক কখনোই লিপ্ত হবেন না।
- সূর্যগ্রহণের সময় কোন কোন কাজ করা উচিত, দেখুন
- বলা হয়, সূর্য গ্রহনের সময় গঙ্গার জলে স্নান করুন।
- সমস্ত ঘর এবং ঠাকুরঘরে গঙ্গাজল ছড়ান। এটি খুব শুভ বলে মনে করা হয়।
- তাছাড়া সূর্য গ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে কখনোই তাকাবেন না।
- সূর্য গ্রহণের সময় বাইরের খাবার খাবেন না, সেটি এড়িয়ে চলুন মনে রাখবেন।
- এ সময় কোনও ভুল করলে তা কিন্তু আপনার শরীরের উপরেই বিশেষ প্রভাব পড়বে।
- সূর্যগ্রহণের সময় হনুমানজির পুজো করুন।

সূর্যগ্রহণের সময়
সূর্যগ্রহণের সময় শুরু হচ্ছে সকাল ৭ টা ৪ মিনিট থেকে চলবে দুপুর ১২ টা ৩৯ মিনিট পর্যন্ত। ৫ ঘন্টা ২৪ মিনিট এই গ্রহণের সময়। ঠিক দুদিন পর দেবগুরু বৃহস্পতি তার ঘর পরিবর্তন করবে। এই গ্রহণ কিন্তু ভারত থেকে বৈধ হবে না। তাই সূতক সময়ও ভারতে বৈধ নয়। তবে সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে ১২ রাশির ব্যক্তিদের উপরেই। সেটি কারোর ওপর ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।












Click it and Unblock the Notifications