আসছে বছরের প্রথম সূর্যগ্রহণ, কোন রাশির জন্য খুলবে সৌভাগ্যের দরজা?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্যকে সকল গ্রহের অধিপতি মানা হয়ে থাকে। আর চন্দ্রকেও খুব গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। তাই এই গ্রহের যে কোনও গতিবিধির সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবনে। আসতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। সেই সময় চাঁদ মেষ রাশিতে অবস্থান করবে। ধর্মীয় ও জ্যোতিষ মতে, গ্রহন ঘটলে তার শুভ ও অশুভ প্রভাব সব রাশির জাতক জাতিকাদের জীবনে পড়ে। বছরের প্রথম সূর্যগ্রহণ কোন রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে দেখে নেওয়া যাক।

কবে হবে প্রথম গ্রহণ?
এই বছর, অর্থাৎ ২০২২ সালে মোট ৪ টি গ্রহণ ঘটতে চলেছে। তার মধ্যে ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হবে। এবং এই সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। আগামী ৩০ এপ্রিল ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটিত হবে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মেষ ও ভরণী নক্ষত্রে এই গ্রহন ঘটতে চলেছে। কিন্তু ভারতে এই গ্রহণ দৃশ্যমান নয়। সেইজন্য কাজ করবে না সূতক বিধি। তবে এর প্রভাব পড়বে বিভিন্ন রাশির উপর।

মেষ রাশি
বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশিতে ঘটতে চলেছে এবং এটি এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে। এই সময়ে মেষ রাশির ব্যক্তিদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এছাড়াও,এই রাশির জাতকদের করা কাজ অত্যন্ত প্রশংসা পাবে। সম্পদ লাভের অনেক পথ খুলে যাবে। একই সঙ্গে চাকরিরত ব্যক্তিরাও অনেক নতুন সুযোগ পেতে পারেন। কাজের ক্ষেত্রে কোনও ভ্রমণে গেলে অর্থ লাভ হবে। নতুন কোনও লাভজনক চুক্তি হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের উপরও বছরের প্রথম গ্রহনের শুভ প্রভাব পড়বে। সেই সঙ্গে চাকরিতেও সুবিধা হতে পারে। নতুন কোনো কাজ শুরু করতে পারেন। একই সময়ে, অন্য ব্যক্তির সাথে অংশীদারিত্বে কাজ করাও উপকারী হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। এই সময়ে অনেক নতুন চাকরির অফার পাওয়া যেতে পারে। সামগ্রিকভাবে গ্রহণের সময়টি সিংহ রাশির জাতকদের জন্য অনুকূল হবে।

ধনু রাশি
বছরের প্রথম সূর্যগ্রহণ ধনু রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেউ ভ্রমণ করতে পারেন এবং এটি থেকে অর্থ উপার্জনে সফল হবেন। যদি কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তবে এই সময়ের মধ্যে তা সম্পূর্ণরূপে পরিশোধ করে দিতে সক্ষম হবেন। বিনিয়োগের দিক থেকেও এই সময়টা খুবই অনুকূল। নতুন পরিকল্পনা করা হবে এবং এর থেকে কিছু লাভ অবশ্যই আসবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications