বছরের প্রথম সূর্যগ্রহণ এইসব রাশিকে দিতে চলেছে বিপুল আর্থিক লাভ

বছরের প্রথম সূর্যগ্রহণ এইসব রাশিকে দিতে চলেছে বিপুল আর্থিক লাভ

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহণ মাত্রই তার গুরুত্ব অনেক। কিন্তু তার মধ্যে সূর্যগ্রহণকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে। পৃথিবীতে জীব জগতের প্রধান শক্তির কারক বলা হয় সূর্যকে। তাই সূর্যগ্রহণের প্রভাব সরাসরি এসে পড়ে যে কোনও জাতক জাতিকার জীবনে। এই বছর, অর্থাৎ ২০২২ সালে দুটি সূর্যগ্রহণ সংগঠিত হবে। বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ৩০ এপ্রিল মধ্যরাতে। তবে এই সূর্যগ্রহণ একটি আংশিক গ্রহণ হতে চলেছে। কিন্তু এর প্রভাব অনেক রাশির মানুষের জীবনে দেখা যাবে।

সূর্যগ্রহণ পঞ্জিকা

সূর্যগ্রহণ পঞ্জিকা

গ্রহণ পঞ্জিকা অনুসারে, ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ মধ্যরাতে ১২টা ১৫ থেকে শুরু হবে, যা চলবে ভোর ৪.০৮ পর্যন্ত। বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশিতে ঘটতে চলেছে। এই গ্রহণ ভারতে দেখা যাবে না। সেই কারণে এর সূতক সময়ও বৈধ হবে না। কিন্তু জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে যখনই গ্রহন হয়, তার সরাসরি প্রভাব ব্যক্তির জীবনে দেখা যায়। কারও উপর এর শুভ প্রভাব দেখা যাবে আবার কারও উপর অশুভ প্রভাব পড়বে। তবে কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর এই সূর্যগ্রহণ ভালো প্রভাব ফেলবে, আর্থিক দিক থেকে হবে অনেক লাভ। দেখে নেওয়া যাক বছরের প্রথম সূর্যগ্রহণ কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর কেমন প্রভাব ফেলতে চলেছে।

 বৃষ রাশি

বৃষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশির জাতক জাতিকারা বছরের প্রথম গ্রহণের সুফল পেতে চলেছেন। এই রাশির জাতকদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ হয়ে যেতে পারে। ব্যবসায় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন যার সুফল ভবিষ্যতে পাওয়া যাবে। সেই সঙ্গে সন্তানের পক্ষ থেকেও কিছু সুখবর পেতে পারেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হতে চলেছে। এই রাশির জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এবং সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সুনাম বাড়বে। কাজের ধরন উন্নত হতে পারে, যার সুফল ভবিষ্যতে অবশ্যই পাবেন। এই সময়ের মধ্যে অনেকদিন ধরে কোনও স্থানে আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে বছরের প্রত্থম সূর্যগ্রহণের অনেক ভালো প্রভাব পড়তে চলেছে। ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা আছে। এই সময়ে নতুন ভালো কাজের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উন্নতির নতুন পথ খুলে যাবে এই রাশির ব্যক্তিদের জন্য। ব্যবসায় কোনো বড় চুক্তি করতে পারেন। এই রাশির অধিপতি বৃহস্পতি। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি গ্রহ এবং সূর্যের মধ্যে বন্ধুত্বের অনুভূতির কারণে এই গ্রহণ উপকারী প্রমাণিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+