আসছে বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন এর নির্ঘণ্ট ও নক্ষত্র অবস্থান

আসছে বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন এর নির্ঘণ্ট ও নক্ষত্র অবস্থান

ধর্মীয় ও জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণকে অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চলতি বছর, অর্থাৎ ২০২২ সালে, মোট ৪ টি গ্রহন হতে চলেছে। যার মধ্যে ৩টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ হবে। পঞ্চাং অনুসারে, জেনে নেওয়া যাক এই বছরের প্রথম সূর্যগ্রহণ কখন এবং কোন নক্ষত্রে ঘটবে।

সূর্যগ্রহণের নির্ঘণ্ট

সূর্যগ্রহণের নির্ঘণ্ট

এই বছর পঞ্চাং অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ৩০ এপ্রিল শনিবার। প্রথম সূর্যগ্রহণ শুরু হতে চলেছে বেলা ১২টা ১৫ থেকে, এবং গ্রহণ স্থায়ী হবে বিকেল ৪টে ৭ পর্যন্ত। বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আংশিক গ্রহণ। এটি দক্ষিণ আমেরিকা, পশ্চিম আমেরিকা, আটলান্টিক প্যাসিফিক এবং অ্যান্টার্কটিকায় দেখা যায়। ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। সেই কারণে এই সূর্যগ্রহণের সূতক সময়কাল বৈধ হবে না।

 কোন রাশি ও নক্ষত্রে হবে সূর্যগ্রহণ?

কোন রাশি ও নক্ষত্রে হবে সূর্যগ্রহণ?

২০২২ সালের প্রথম গ্রহণ সূর্যগ্রহণ হওয়ায় এর আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি হতে চলেছে। এই বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হবে ভরণী নক্ষত্রে। একই সঙ্গে বৃষ রাশিতেও ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহণটি হবে আংশিক গ্রহণ। এছাড়াও, বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে আবার ২৫ অক্টোবর, ২০২২ তারিখে।

গ্রহণের বিধিনিষেধ

গ্রহণের বিধিনিষেধ

শাস্ত্র এবং জ্যোতিষ মতে যে কোনও গ্রহণের সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। গ্রহনকালে ঈশ্বরের পূজা করা উচিত নয়। এছাড়াও, তুলসী পাতা গাছ থেকে তোলা উচিত নয় এই সময়। সূর্যগ্রহণ শুরু হলে ঘর থেকে বাইরে বের হওয়া উচিত নয়। গর্ভবতী মহিলাদের যে কোনও গ্রহণের সময় বিশেষ যত্ন নেওয়া উচিত। সূর্য গ্রহণের সময় সূঁচ এবং ছুরি বা অন্যান্য ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়।

গ্রহণ কী করবেন

গ্রহণ কী করবেন

গ্রহণের সময় বেশ কিছু বিধিনিষেধের পাশাপাশি সামান্য কিছু উপায় করলে এর খারাপ প্রভাব কেটে যায়। গ্রহণের সময় ভগবানের নাম ও জপ করলে এর সব নেতিবাচক প্রভাব কেটে যায়। এই সময় খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখলে এর সব রকম কুপ্রভাবের হাত থেকে মুক্তি পাওয়া যায়। গর্ভবতী মহিলাদের এই সময় বেশি নরাচরা না করা ভালো। গীতা পাঠ করলে তাঁদের খুব উপকার হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+