Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আগামী বছর কবে ঘটবে প্রথম ও দ্বিতীয় সূর্যগ্রহণ, ভারত থেকে কি দৃশ্যমান হবে?

জ্যোতিষশাস্ত্রে যেকোনও গ্রহণেরই বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ। প্রতিবছর মোট চারটি করে গ্রহণ হয়। দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। আগামী বছর ২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ ঘটবে। এটি পূর্ণগ্রহণ হবে।

চৈত্র মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতেই এই সূর্যগ্রহণ ঘটবে। এই পূর্ণগ্রহণ শুরু হবে ২ টো ২১ মিনিট থেকে, যা চলবে ৬ টা ১৪ মিনিট পর্যন্ত। এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই সূতক সময়ও বৈধও হবে না। তবে বিশ্বের যে দেশগুলিতে সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানেই সূতক সময় বৈধ হবে। সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকেই এই সূতক সময় বৈধ হবে।

solar eclips

  • কোথা থেকে দেখা যাবে

ভারত ছাড়াও ডেনমার্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, উত্তর ব্রাজিল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, মরক্কো, গ্রিনল্যান্ড, পূর্ব কানাডা, লিথুয়ানিয়া, হল্যান্ড, পর্তুগাল, উত্তর রাশিয়া, স্পেন, সুরিনাম, সুইডেন, পোল্যান্ড, পর্তুগাল, নরওয়ে, ইউক্রেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড আমেরিকা থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

  • কোন রাশির ব্যক্তিদের প্রভাব পড়বে

বছরের প্রথম সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের ওপর। মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ হবে। এই সময়ে সূর্য ও রাহু ছাড়াও শুক্র, বুধ ও চন্দ্র মীন রাশিতেই বিরাজ করবে। এই সময়ে শনি দ্বাদশ ঘরে থাকবে। আর বৃহস্পতি বৃষের তৃতীয় ঘরে থাকবে। মঙ্গল মিথুনের চতুর্থ ঘরে, কেতু কন্যা রাশির সপ্তম ঘরে থাকবে। পাঁচটি গ্রহের একযোগে প্রভাবের কারণে এই গ্রহণ বারো রাশির ব্যক্তিদের ওপর বিরাট প্রভাব ফেলতে চলেছে।

  • দ্বিতীয় সূর্যগ্রহণ কবে ঘটবে

আগামী বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে সেপ্টেম্বর মাসের ২১ তারিখ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার রাত ১০ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে, যা চলবে ২২ তারিখ ৩ টে ২৩ মিনিট পর্যন্ত। এই গ্রহণও কিন্তু পূর্ণগ্রহণ হবে। প্রথম সূর্যগ্রহণের মতো দ্বিতীয় সূর্য গ্রহণও ভারত থেকে দেখা যাবে না। তাই সূতক সময় বৈধ হবে না। নিউজিল্যান্ড, ফিজি, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এই গ্রহণ।

  • কাদের ওপর প্রভাব পড়বে

আগামী বছরের দ্বিতীয়গ্রহণ ঘটবে কন্যা রাশিতে ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। এই সময়ে সূর্য, চন্দ্র ও বুধ কন্যা রাশিতে বিরাজ করবে। মীন রাশিতে শনিদেবের বিশেষ প্রভাব পড়বে। মঙ্গল তুলা রাশিতে, রাহু কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে, বৃহস্পতি দশম ঘরে এবং শুক্র ও কেতু দ্বাদশ ঘরে থাকবে। এই সূর্যগ্রহণ কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব ফেলবে। এই রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+