আঙুল বলে দেবে ব্যক্তির চরিত্রের গোপন কথা! জেনেনিন সহজ উপায়
শত্রু হোক বা মিত্র, যাঁকে ঘিরে আপনার কৌতূহল রয়েছে, তাঁর চরিত্র সম্পর্কে জানবার ইচ্ছে হবেই! শাস্ত্র বলে , এমন ইচ্ছা মনুষ্য ধর্মের অঙ্গ।
শত্রু হোক বা মিত্র, যাঁকে ঘিরে আপনার কৌতূহল রয়েছে, তাঁর চরিত্র সম্পর্কে জানবার ইচ্ছে হবেই! শাস্ত্র বলে , এমন ইচ্ছা মনুষ্য ধর্মের অঙ্গ। সামুদ্রিক শাস্ত্র মতে, কোনও ব্যক্তির আঙুল দেখেই বলে দেওয়া যায় যে সেই ব্যক্তির চরিত্রে কোন গোপন দিকটি লুকিয়ে রয়েছে । দেখে নেওয়া যাক, আঙুল দেখে কী কী জানা যায়...

মধ্যমা-তর্জনী-অনামিকা
যদি কোনও ব্যক্তির মধ্যমা পাশের তর্জনী ও অনামিকার চেয়ে তুলনামূলক ভাবে ছোট আকারের হয় ,তাহলে জাতদের চরিত্রে কিছু অস্বাভাবিক দিক দেখা যায়। অন্যান্যদের থেকে এঁদের পছন্দ অপছন্দ একটু আলাদা ধরনের হয়।

বাঁকা আঙুল
কোনও ব্যক্তির আঙুল যদি বাঁকা হয়, তাহলে শারীরিক অসুস্থতায় বার বার ভোগার সম্ভাবনা বেড়ে যায়। এঁরা একটু অশান্ত ও অসংযত প্রকৃতির হয়ে থাকে।

মানসিক ব্যধির সম্ভাবনা
অনেক ক্ষেত্রে দেখা যায় বহু ব্যক্তিত্বর মধ্যমা আঙুল অনেকটাই বাঁকা।এঁদের ক্ষেত্রে মানসিক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে। এছাড়াও চোখের সমস্যায় এঁরা আক্রান্ত হন।

অনামিকার দ্বারা কী বোঝা যায়?
অনামিকা খানিকটা বাঁকা হলে ব্যক্তির মধ্যে সৌন্দর্য জ্ঞান প্রবল হয়। আঙুল সোজা ও দীর্ঘ হলে অন্যকে এঁরা সৌন্দর্যবোধে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করেন। এঁদের মধ্যে শিল্পভাবনা প্রবল পরিমাণে থাকে।

অনামিকার আকার বলে দেয় অনেক কিছু!
অনামিকার গড়ন যদি সুন্দর হয়, তাহলে সেই ব্যক্তির উন্নতি কেউ রুখতে পারে না। তবে মেধা আর শিল্পজ্ঞান বেশি থাকায় সেই ব্য়ক্তি একটু সমাজের আচার উপাচার থেকে দূরে থাকতে ভালোবাসেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications