জেনে নিন চন্দ্রগ্রহণের সময় কী করবেন আর কী করবেন না
জেনে নিন চন্দ্রগ্রহণের সময় কী করবেন আর কী করবেন না
সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী এসে পড়ে তখনই হয় চন্দ্রগ্রহণ। এ বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৯ নভেম্বর, শুক্রবার। এই প্রাকৃতিক ঘটনাকে দুর্ভাগ্য ও অশুভ বলে মানা হয় জ্যোতিষে। চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো চাঁদের কাছে পৌঁছতে পারে না শুধুমাত্র পৃথিবীর কারণে আর সেই জন্য চাঁদের রং কালো দেখায়। ৫৮০ বছর পর দীর্ঘ সময় ধরে চলা আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৯ নভেম্বর। এটি উত্তরপূর্ব ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী, ১৫ শতকের মধ্যে এটা দীর্ঘতম গ্রহণ হতে চলেছে। এটি শুরু হবে দুপুর ১২টা ৪৮ মিনিটে এবং শেষ হবে বিকেল ৪টে ১৭ মিনিটে।

একাধিক সতর্কতা অবলম্বন
হিন্দু বিশ্বাস অনুযায়ী, চন্দ্রগ্রহণের সময় একাধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়াও কিছু পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস রয়েছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুসরণ করা হচ্ছে। বছরের শেষ চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত আর কিকি করা অনুচিত আসুন দেখে নেওয়া যাক।

চন্দ্রগ্রহণের সময় কী করা উচিত
১) হিন্দু পুরাণ অনুযায়ী, চন্দ্র গ্রহণের সময় এর নেতিবাচক প্রভাব কমানোর জন্য পবিত্র মন্ত্র জপ করা প্রয়োজন।
২) চন্দ্রগ্রহণের সময় রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন এবং খাবার ও পোশাক দান করুন এই সময়।
৩) খালি চোখে এই গ্রহণের ঘটনাটি দেখার জন্য লোকেদের গ্রহন চশমা ব্যবহার করা উচিত।
৪) অভিভাবকের তত্ত্বাবধানে শিশুদের গ্রহণ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

চন্দ্রগ্রহণের সময় কী করা উচিত নয়
১) নাসা সকলকে খালি চোখে এই চন্দ্রগ্রহণ না দেখার উপদেশ দিয়েছে।
২) প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময় রান্নাঘরে কোনও ধরনের খাবার রান্না করা উচিত নয়।
৩) গর্ভবতী মহিলাদের এই সময় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এবং চন্দ্রগ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণ গর্ভের শিশুর ক্ষতি করতে পারে।
৪) লোকদের এও পরামর্শ দেওয়া হয়েছে যে চন্দ্রগ্রহণের সময় নখ বা চুল যেন তাঁরা না কাটেন।
৫) বৈজ্ঞানিকভাবে, চন্দ্রগ্রহণ ক্ষতিকারক রশ্মি বিকিরণ করে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে।
৬) নাসা মানুষদের পরামর্শ দিয়েছে যে আগুনের আংটির মতো গ্রহণের ছবি যেন ক্যামেরা দিয়ে কেউ না তোলেন এতে চোখের ক্ষতি হতে পারে।
৭) গ্রহণের সময় গাড়ি খুব ধীরগতিতে চালানোর এবং হেডলাইট সহ গতিতে নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
৮) হিন্দু বিশ্বাস অনুযায়ী, গর্ভবতী মহিলাদের এই সময় সূচে সুতো পরানো উচিত নয়।












Click it and Unblock the Notifications