কঠিন পরিশ্রমের পরও অর্থাভাব কাটছে না?‌ মেনে চলুন বাস্তুর এই টোটকাগুলি

বাস্তু টিপস অর্থের জন্য

অনেক সময়ই জীবনে অনেক ছোট ছোট সমস্যার সম্মুখীন হই আমরা। কিন্তু সেগুলিকে যদি সঠিক সময়ে সমাধান না করা হয় তবে সেই সমস্যাই পরবর্তীকালে অনেক বড় সমস্যায় পরিণত হয়। আচার্য ইন্দু প্রকাশের কাছ থেকে তাই বাস্তুমতে কীভাবে জীবনের প্রাথমিক সমস্যাগুলিকে এড়ানো যায় তাই জানব। অনেক সময়ই দেখা গিয়েছে যে কঠিন পরিশ্রমের পরও টাকা হাতে থাকছে না, এটা বাস্তুর কারণেও হতে পারে।


টাকা আসার সঠিক দিশা

টাকা আসার সঠিক দিশা


বাস্তু শাস্ত্র অনুযায়ী, টাকা আসার সঠিক দিশা হল উত্তর-পূর্ব দিক এবং সেই দিকে যদি ভারী কোনও বস্তু থাকে বা সেইদিকটা যদি অত্যন্ত অপরিস্কার হয় তবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। বাড়িতে অর্থ ঢোকার গতি কমে যাবে।

উত্তর–পূর্ব দিক অন্ধকার রাখা ঠিক নয়

উত্তর–পূর্ব দিক অন্ধকার রাখা ঠিক নয়

একইভাবে যদি উত্তর-পূর্ব দিক সবসময় অন্ধকার থাকে, তবে পরিবারের সদস্যদের মধ্যে পার্থক্য দেখা দিতে পারে। তাই এইদিকে সব সময় আলো জ্বেলে রাখতে হয়।

একইভাবে, দক্ষিণ দিককে যমের দিক হিসাবে বিবেচনা করা হয়। এই দিকে দরজা বা লকার রাখলে অর্থ এবং বয়স সংক্রান্ত সমস্যা তৈরি করে।

 ঘরের মূল দরজাটি পরিস্কার রাখুন

ঘরের মূল দরজাটি পরিস্কার রাখুন

ঘরের মূল দরজাটি পরিস্কার রাখুন এবং তার চারপাশের দেয়ালের রঙ পরিবর্তন করুন। এর ফলে মা লক্ষ্মীর বাসভবন ঘরে থাকে এবং অর্থের অভাব হয় না।

 আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে

আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে

যদি আয়ে বার বার বাধাগ্রস্ত হয় বা আপনি কঠোর পরিশ্রম অনুসারে অর্থ উপার্জন করতে সক্ষম না হন তবে কোনও ভারী বা শক্ত জিনিস আপনার শয়নকক্ষের অভ্যন্তরে বাম কোণে রাখুন। এটি করে, কোনও আর্থিক সঙ্কট দেখা দেবে না।

 পাখিদের খাবার ও জল খেতে দিন

পাখিদের খাবার ও জল খেতে দিন

আপনার ঘরের ছাদে বা বারান্দায় একটি পাত্রে জল এবং শস্য রাখুন যাতে পাখিরা খাবার পেতে পারে। বাস্তুমতে, পাখিগুলি তাদের সঙ্গে ইতিবাচক শক্তি নিয়ে আসে, যা অর্থ-সম্পর্কিত বাধা এবং জটিলতাগুলি দূর করে।

 গণেশের ছবি রাখুন

গণেশের ছবি রাখুন

বাড়ির উত্তর-পূর্ব দেওয়ালে গণেশের ছবি রাখুন। বাস্তুশাস্ত্রের মতে অর্থ বাড়িতে রাখতে লক্ষ্মীর সঙ্গে ভগবান গণেশের সন্তুষ্ট হওয়া জরুরী।

 স্ফটিক রাখুন

স্ফটিক রাখুন

শোওয়ার ঘরের জানালায় একটি স্ফটিক ঋুলিয়ে রাখুন। এর ফলে ওই জানলা দিয়ে ঘরে যে আলো আসবে তা ইতিবাচক শক্তি নিয়ে আসবে। সেই সঙ্গে ঘরে কখনও অর্থের কোনও সমস্যা হয় না। এটি আপনাকে স্বাস্থ্যকর এবং শক্তিশালী করে তুলবে

আয়না কোথায় রাখবেন

আয়না কোথায় রাখবেন

যদি আপনার বাড়ির লকারের বিপরীতে আয়না স্থাপন করা হয়, তবে এটি সম্পদকে দ্বিগুণ করতে পারে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+