Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর্থিক দিক থেকে সব রাশিদের কেমন কাটতে চলেছে অগাস্ট মাস, জেনে নিন এক নজরে

যে কোনও নতুন মাস শুরু হলে তার সঙ্গে আমাদের আশা-প্রত্যাশা সবই যুক্ত থাকে। শুরু হয়ে গিয়েছে অগাস্ট মাস আর এই মাস নিয়েও সকলের আশা রয়েছে। প্রত্যেকেই চায় নতুন মাস যেন তাণদের জীবনে নতুন কিছুর সূচনা করে। কিন্তি সেটা সকলের জীবনের ক্ষেত্রে হয় না। গ্রহ-নক্ষত্র ও রাশি অনুযায়ী যে কোনও নতুন মাস কারোর জীবনে পৌষমাস আবার কারোর সর্বনাশ নিয়ে আসে। তবে সেটা বেশিদিন স্থায়ী হয় না। আসুন দেখে নিই এই অগাস্ট মাস সব রাশিদের আর্থিক পরিস্থিতি কোন জায়গায় নিয়ে গিয়েছে।

মেষ রাশি

মেষ রাশি

শুক্র এই মাসে আপনার সম্পদ ও পরিবারের অধিপতি হবেন, সূর্য হবে সুখ ও শান্তির অধিপতি। যার কারণে আপনার জীবন সুন্দর হবে। অর্থনৈতিক সুবিধা হবে। কর্মজীবনে উন্নতি হবে। কঠোর পরিশ্রম হবে, তবে পরিশ্রম ফলও দেবে। আপনাকে ঋণ নেওয়া এবং দেওয়া উভয়ই এড়িয়ে চলতে হবে কারণ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই মাসে বিদেশ ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণের জন্য একটি ভালো কাকতালীয় ঘটনা ঘটতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই মাসে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে ভালো করতে পারেন। আর্থিক জীবনও ভালো যাবে। সব মুলতুবি কাজ সম্পন্ন হতে পারে। পুরনো ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আয় বৃদ্ধি করবে। একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি আর্থিকভাবে শক্তিশালী হবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য এই মাসটি ভালো যাবে। আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে, যা আর্থিক সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে কর্মজীবনের ক্ষেত্রে উচ্চ পদ লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির বড়দের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

মাসটি খুব ব্যস্ত যাবে। যারা বিদেশে চাকরি করছেন, তাদের অর্থনৈতিক সুবিধা বাড়বে। ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে ভালো ফল লাভের সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

মাসের শুরুতে কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফল পেতে পারেন। এ সময় আপনার আটকে থাকা কাজ নিজে থেকেই ফের শুরু হয়ে যেতে পারে, এর ফলে লাভের মুখ দেখবেন সিংহ রাশির জাতকরা। সিংহ রাশির জাতকদের আর্থিক জীবন অগাস্ট মাসে ভালো থাকবে। এই রাশির ব্যবসায়ী জাতকরা বিদেশি ব্যবসা থেকে আর্থিক লাভ অর্জন করতে পারবেন। এ ছাড়াও দীর্ঘ দিনের আটকে থাকা টাকারও এ সময় ফিরে পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই মাসে কন্যা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে, কিন্তু ব্যবসায় কম মনোনিবেশ করতে পারবেন। চাকরি ক্ষেত্রেও পরিস্থিতি ঠিক থাকবে। অফিসে কাজের চাপ কম থাকায় স্বস্তি অনুভব করবেন।

তুলা রাশি

তুলা রাশি

কেরিয়ারের দিক থেকে অগাস্টে দারুণ একটা মাস কাটাতে চলেছেন তুলা রাশির জাতকরা। তুলার কোষ্ঠীর দশম ঘরে অবস্থান করছে শুক্র ও সূর্য। তার সঙ্গে শনির উপস্থিতির মিলিত প্রভাবে কর্মক্ষেত্রে ভাগ্যের সম্পূর্ণ সহায়তা পাবেন তুলা রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্য ও উন্নতি হতে চলেছে আপনার। অগাস্ট মাসে আর্থিক দিক একেবারেই সাধারণ থাকতে চলেছে তুলা রাশির জাতকদের।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে। ধর্মীয় কাজে আর্থিক সুবিধাও হতে পারে। শিক্ষা ও কর্মজীবনে সাফল্য পাবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হতে পারে। যাঁরা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাঁরাও আর্থিক সুবিধা পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

এই মাসে আর্থিক জীবনে উত্থান-পতন হতে পারে। কেরিয়ারের দিক থেকে এই মাসটি ভালো যাবে। আর্থিক ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ থেকে অর্থ লাভ হতে পারে। পিতার সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যয় বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য এই মাসটি ভালো যাবে। আর্থিক জীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জন্য অর্থ পাওয়ার নতুন পথ খুলবে। পরিবারের কারও কাছ থেকে আর্থিক সাহায্যও পেতে পারেন। আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

মাসের শুরুতে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক জীবন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খোলার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্যও নতুন সুযোগ আসতে পারে। কর্মজীবনেও সাফল্য পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। অংশীদারিত্বে ব্যবসা করার সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে সৎ। পরিশ্রমের ফল ভালো হবে।

মীন রাশি

মীন রাশি

আর্থিক জীবনে উত্থান-পতন হতে পারে। অতিরিক্ত খরচ বন্ধ করা দরকার। এই মাস কর্মজীবনের ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে। অপব্যয় রোধ করা প্রয়োজন। শুধুমাত্র প্রয়োজনের সময় অর্থ ব্যয় করুন। চাকরিতে অনেক নতুন সুযোগ পাওয়া যেতে পারে, যার কারণে মন খুশি থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+