বছরের প্রথম সূর্যগ্রহণের দিন, কোন কোন রাশির হবে বিপুল অর্থলাভ, দেখে নিন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে কোনও গ্রহণকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক সংযোগ হিসেবে দেখা হয়ে থাকে, তা সে সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। মনে করা হয় মানব জাতির ওপর এই গ্রহণের সরাসরি প্রভাব পড়ে বিস্তর। কোনও রাশির উপর শুভ, আবার কোন রাশির উপর অশুভ প্রভাব ফেলে থাকে যে কোনও গ্রহণ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্যকে জীব জগতের অন্যতম শক্তি বলে মনে করা হয়। তাই সকল রাশির জাতক জাতিকার উপর এই সূর্য গ্রহণের প্রভাব অনেকটাই পরে তা বলার অপেক্ষা রাখে না। চলতি মাসেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই গ্রহণের প্রভাব বিভিন্ন রাশির উপর পড়বে বিভিন্ন রকম ভাবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর এই গ্রহণের।

সূর্যগ্রহণের নির্ঘণ্ট

সূর্যগ্রহণের নির্ঘণ্ট

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ৩০ এপ্রিল। জানা গিয়েছে, এবারের সূর্য গ্রহণের সময় মধ্যরাত প্রায় ১২টা নাগাদ সংঘটিত হবে। কিন্তু ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না বলে কাজ করবেনা সূতক সময়। কিন্তু তাহলেও এই সূর্যগ্রহণের প্রভাব পড়বে সব রাশির জাতক জাতিকাদের জীবনে, যাদের মধ্যে বিশেষ কিছু রাশির উপর এই প্রভাব বেশি হতে চলেছে। দেখে নেওয়া যাক রাশিচক্রে কতটা প্রভাব ফেলতে চলেছে এই সূর্যগ্রহণ।

মেষ রাশি

মেষ রাশি

চলতি বছরের প্রথম সূর্য গ্রহণ মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে উপকার করতে চলেছে। পুরনো সকল সমস্যা মিটে গিয়ে কর্মে উন্নতি হবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিকতায় মন আসবে।

বৃষ রাশি

বৃষ রাশি

কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যেতে পারে। পদোন্নতি সম্ভাবনার পাশাপাশি কাঙ্খিত চাকরির যোগ রয়েছে। একাধিক সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পৈত্রিক সম্পত্তি লাভবান হওয়ার যোগ আছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকারা ৩০ এপ্রিলের পর প্রচুর পরিমাণে অর্থ লাভ করবেন। ব্যবসার ক্ষেত্রে সঠিক বিনিয়োগ লাভজনক হবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সূর্যগ্রহণটি আশীর্বাদস্বরূপ আসবে। কর্মে উন্নতি, অর্থপ্রাপ্তির পাশাপাশি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই রাশির জাতক-জাতিকারা বিনিয়োগ করতে চাইলে তা লাভজনক।

মকর রাশি

মকর রাশি

চলতি বছরের প্রথম সূর্য গ্রহণ মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতি স্বরূপ আসবে। যারা চাকরি করছেন তাদের পদন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তি হওয়ার পাশাপাশি প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+