Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯-এ আপনার আর্থিক অবস্থা কেমন কাটবে! জানুন রাশির বিচারে

টাকা দিয়ে সব জিনিস কেনা যায় না ঠিকই, তবে ক্ষেত্র বিশেষে টাকার গুরুত্ব অপরিসীম।আগামী দিনে অর্থভাগ্যের উন্নতি ঘটানো সকলেরই লক্ষ্য় থাকে। সেই লক্ষ্যেই আর্থিক সুরক্ষার পথে সচেষ্ট হন অনেকে।

টাকা দিয়ে সব জিনিস কেনা যায় না ঠিকই, তবে ক্ষেত্র বিশেষে টাকার গুরুত্ব অপরিসীম। আগামী দিনে অর্থভাগ্যের উন্নতি ঘটানো সকলেরই লক্ষ্য় থাকে। সেই লক্ষ্যেই আর্থিক সুরক্ষার পথে সচেষ্ট হন অনেকে। একনজরে দেখে নেওয়া যাক ২০১৯ সালে আর্থিক উন্নতি লেখা রয়েছে কোন কোন রাশির জন্য।

মেষ

মেষ

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ২০১৯ আর্থিক দিক থেকে সুখবর আনতে চলেছে। আর্থিক অবস্থায় এই বছরে যেমন স্থিরতা আসবে তেমনই আসবে স্বচ্ছ্বলতা। বহু ক্ষেত্রেই আর্থিকভাবে ইতিবাচক সুযোগ আসতে চলেছে এঁদের জন্য।

বৃষ

বৃষ

২০১৯ সাল বৃষ রাশির জাতকদের জন্যও আর্থিক দিক থেকে ভালোয় মন্দয় কাটবে। একাধিক শুভ ঘটনা ঘটবে অর্থভাগ্যকে কেন্দ্র করে। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের। এদিকে, আর্থিক অবস্থাএকই রকমের থাকার সম্ভাবনা ২০১৯ সাল জুড়ে।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে অর্থভাগ্যে চরম উন্নতি দেখতে চলেছেন। সারা বছর ধরেই একটি নির্দিষ্ট অঙ্কের আয় হতেই থাকবে। ক্রমেই পরিস্থিতি উন্নতির দিকে যাবে।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে আর্থিক দিক থেকে কয়েকটি বিষয়ে উন্নতি দেখতে পাবেন। তবে তার সঙ্গে কেয়কটি দিকে আর্থিক অস্থিরতাও আসতে পারে,তার জন্য় আগাম সতর্ক পদক্ষেপ নিতে হবে।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে চরম আর্থিক উন্নতি দেখতে চলেছেন। অর্থের উপর কোনও খারাপ প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে। একাধিক জায়গা থেকে আপনার অর্থ আমদানি হবে , এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে।

কন্যা

কন্যা

কন্য়া রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে আর্থিক উন্নতির মুখ দেখতে চলেছেন। ক্রমাগাত বছর জুড়ে অর্থ আসতেই থাকবে আপনাদের কাছে। আর্থিক স্থিরতাও এই বছরে আপনারা দেখতে পাবেন ।

তুলা

তুলা

তুলা রাশির জাতক জাতিকাদের আগামী বছরে আর্থিত স্থিরতা বজায় থাকবে। বেশ কিছু পদক্ষেপ সতর্কতার সঙ্গে নিতে হবে। আর্থিক দিক থেকে আপনার নিরাপত্তা আরও বাড়বে। আর্থিক স্থায়িত্ব থাকায় জীবন অনেকটাই আরামদায়ক হয়ে উঠবে। বহু দিক থেকে অর্থ আসায়া, জীবনযাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির রাশিফলে দেখা যাচ্ছে ২০১৯ সালে আর্থিক দিক থেকে উন্নতি হবে। বহু ঋণ বা আর্থিক সমস্যা থাকলেও তা কেটে যাবে বলেই মনে করা হচ্ছে। আর্থিক উন্নতির পথের বাধাও কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ধনু

ধনু

২০১৯ আপনাদের জন্য আর্থিক দিক তেকে উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। উপার্জন ও খরচের মধ্যে সঠিক ভারসাম্য ধরে রাখতে হবে। নয়তো একাধিক আর্থিক বিপদের মধ্যে পড়ে যেতে পারেন আপনি। তবে বছরের মধ্যভাগ থেকে আর্থিক উন্নতি দেখা যেতে শুরু করবে।

মকর

মকর

মকর রাশির জাতকদের ২০১৯ সাল আর্থিক স্বচ্ছ্বলতার মধ্যে দিয়েই কাটবে। বছরের প্রথভাগে থাকবে কিছু ইনভেস্টমেন্ট। আর বছরের পরের দিকে থাকবে অর্থ উপার্জনের রেশ। তবে বাড়িতে খরচ কমালে সঞ্চয়ের দিক থেকে লাভবান হবেন।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকদের ২০১৯ সালে বিভিন্ন কাজে অর্থের প্রবল প্রয়োজন পড়বে। এজন্য বেশ খানিকটা কসরৎ করতে হবে গোটা বছর জুড়ে। এটাই পরীক্ষামূলক দিক।

মীন

মীন

মীন রাশির জাতক কিম্বা জাতিকারা আর্থিক দিক থেকে নজর কাড়া সিদ্ধান্তের পথে এগিয়ে যাবেন ২০১৯ সালে। এই বছরে বহু ক্ষেত্র থেকে এঁরা প্রচুর পরিমাণ অর্থ আয় করতে পারবেন। তবে তার জন্য প্রয়োজন সঠিক কিছু লক্ষ্যমাত্রা স্থির করা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+