এইসব সামান্য উপায় নিয়মিত পালন করলেই সন্তুষ্ট হন শনিদেব, দূর হয় সব বিপত্তি
এইসব সামান্য উপায় নিয়মিত পালন করলেই সন্তুষ্ট হন শনিদেব, দূর হয় সব বিপত্তি
শনিদেবকে উৎসর্গ করা হয় শনিবারের বিশেষ দিনটি। এমনটা বিশ্বাস করা হয় যে জীবনে যদি কোনও অশান্তি থাকে তবে শনিবার শনিদেবকে সন্তুষ্ট করতে সামান্য কিছু উপায় করলেই জীবনের সমস্ত বাধা আপনা থেকেই শেষ হয়ে যায়। তবে শুধুমাত্র যে শনিবার তাই নয়, যে কোনও সময় মন দিয়ে প্রার্থনা করলে ভক্তের কামনা পূরণ করেন এর পাশাপাশি পরিবারে সুখ সমৃদ্ধির প্রবাহ বৃদ্ধি করেন। জেনে নেওয়া যাক শনিদেবকে খুশি করার উপায় কী কী।

অশ্বত্থ গাছে জল দেওয়া
অশ্বত্থ গাছকে মনে করা হয় যে সেখানে স্বয়ং ভগবানের বাস। তাই এই গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। অনেক সময় পারিবারিক জীবনে ঝগড়া বিবাদ হয়। সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই তা কমে যায়। কিন্তু এক্ষেত্রে এই ঝামেলা যদি প্রতিদিন ঘটতে থাকে, তাহলে ঘর ভেঙে যেতে সময় লাগে না। এতে পরিবারের সুখ শান্তিও চিরতরে বিলীন হয়ে যায়। এই রকম পারিবারিক অশান্তি কাটানোর জন্য শনিবার অশ্বত্থ গাছের কাণ্ডে কিছু কালো তিল অর্পণ করা খুবি শুভ হয়। এই দানের পাশাপাশি অশ্বত্থ গাছের শিকড়ে জল দিলে তা খুবি শুভ হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে পরিবারের সুখ ফিরে আসে।

আটকে থাকা কাজে সফলতা
অনেক সময় অনেক ব্যক্তির একাধিক কাজ বারবার আটকে যায়। অনেক চেষ্টা করেও সেই কাজে সফলতা পাওয়া যায় না। শনিদেব সেই সকল ব্যক্তির প্রতি অসন্তুষ্ট বলে মনে করা হয় এই ক্ষেত্রে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতি শনিবার অশ্বত্থ গাছের গায়ে মৌলি জড়িয়ে প্রার্থনা করলে খুব ভালো ফল পাওয়া যায়। এরই সঙ্গে অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলেও কাজ মিটে যায়। সেইসঙ্গে প্রতিদিন সন্ধেবেলা আন্তরিক চিত্তে শনিদেবকে স্মরণ করলে সব কাজে সাফল্য আসে। বিশ্বাস করা হয় যে এই কাজ নিয়মিত করলে আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়।

ব্যবসায় উন্নতি করার পন্থা
যদি কঠোর পরিশ্রমের পরেও ব্যবসায় উন্নতি না হয় তবে শনিদেবকে কালো কলাইয়ের ডাল, সর্ষের তেল, কালো তিল, লোহা, এবং কালো কাপড় দান করলে খুব প্রসন্ন হন শনিদেব। এছারাও 'ওম শম শনিসচরায় নমঃ' মন্ত্র জপ করলে তিনি খুব প্রসন্ন হন এবং তাঁর ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এছাড়া শনিবার শনি যন্ত্রমের পূজা করলেও উপকার পাওয়া যায়।

শমি গাছের পাতার উপকার
শনিদেবকে খুশি করার জন্য সামান্য উপায়ের সঙ্গে সঙ্গে চমৎকার হয় শমি গাছের পাতা অর্পণ করলেও। যদি কোনো ব্যক্তি আইন আদালতের মামলায় জড়িয়ে পড়েন তবে শনিবার এর প্রতিকারও করা যেতে পারে। এর জন্য শনিবার শমি গাছের পাতা দিয়ে মালা তৈরি করে তা শনিদেবকে নিবেদন করা খুব শুভ। এছাড়াও অশ্বত্থ গাছের ১১টি পাতা নিয়ে তার মালা তৈরি করুন। এর পরে, এই মালাটি কাছের শনি মন্দিরে দান করতে করে দিন। বিশ্বাস করা হয় যে এই কাজ নিয়মিত করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এবং একজন ভগবান শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications