কর্মক্ষেত্রে সফলতা, দাম্পত্য জীবনে সুখ আনতে মেনে চলুন ফেং শুইয়ের এই টিপসগুলি
কর্মক্ষেত্রে সফলতা, দাম্পত্য জীবনে সুখ আনতে মেনে চলুন ফেং শুইয়ের এই টিপসগুলি
জ্যোতিষশাস্ত্রে হাতির একটি বিরাট ভূমিকা রয়েছে। প্রাচীনকালে প্রভাবশালী ব্যক্তি থেকে রাজা সকলের কাছেই হাতি থাকতই। রাজারা হাতি চড়েই সব জায়গায় যেতেন। কথিত আছে, হাতি দেখা শুভ। আগে যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে আগে কিন্তু হাতিকে নিয়ে আসা হতো। আগে অনেক অনুষ্ঠানেই হাতিকে সুন্দর ভাবে সাজিয়ে রাখা হতো, সেটি যে শুধু সৌন্দর্য বাড়ার জন্য তা কিন্তু নয়। নেতিবাচক শক্তিকেও। দূর করে শুভ অনুষ্ঠানে হাতি রাখা খুব শুভ বলে মনে করা হয়। জীবনে সুখে থাকতে গেলে ফেং শুইয়ের অনেক টিপস মেনে চলা খুব দরকার। জেনে নিন হাতির কী কী গুরুত্ব রয়েছে।

হাতি কীসের প্রতীক
হাতি শক্তি, সাফল্য, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। তাছাড়াও ইচ্ছা শক্তি, দীর্ঘায়ু, বংশবৃদ্ধি, বুদ্ধি এবং সম্পত্তি, প্রতিপত্তির সঙ্গে হাতির এক বিশেষ সম্পর্ক রয়েছে। বাস্তুশাস্ত্রে আমাদের বাড়ির প্রতিটি কোনার বিশেষ গুরুত্ব রয়েছে। জেনে নিন বাড়ির কোন দিকে হাতির মূর্তি বা হাতির ছবি রাখলে আপনার পরিবারের সাফল্য আসবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে।

প্রধান দরজায় হাতির মূর্তি রাখুন
ফেংশুইতে বাড়ির মূল দরজা অর্থাৎ প্রধান দরজায় সামনে বাড়ির হাতির মূর্তি বা একজোড়া হাতির মূর্তি রাখলে আপনার শুভ সময় শুরু হবে। পরিবারে অনেক সুখ শান্তি আসবে। সদস্যদের মধ্যে শান্তি থাকবে।

সুড় খাড়া হাতির ছবি রাখুন
প্রধান বাড়ির দরজার সামনে সুড় খাড়া করা হাতির ছবি বা মূর্তি রাখলে আপনার সুখ, সমৃদ্ধি, সৌভাগ্যে ভরে উঠবে। তাহলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আপনার কর্মজীবন এবং ব্যবসার জীবন সুখের হবে।

হাতির মূর্তি ঘরে রাখা শুভ
যদি কোন হাতির মূর্তি তার সুরের দিকে মুখ করে থাকে, তাহলে সেই ছবি ও মূর্তি ঘরে রাখুন। পরিবারের সদস্যরা দীর্ঘায়ু হবে। তাদের সেই বাড়িতে রোগ কারোর থাকবে না। সকলে সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যের সঙ্গে সকলের ভালো সম্পর্ক থাকবে। হাতির এই মূর্তি ঘরে রাখা খুব ভালো।

দাম্পত্য জীবনে সুখ পেতে হাতির মূর্তি রাখুন
ঘরে কয়েকটি হাতির মূর্তি রাখলে আপনার দাম্পত্য জীবন খুব সুখের হবে। আপনার সঙ্গিনীর সঙ্গে আপনি সুখে সংসার করতে পারবেন। তার সঙ্গে আপনার অশান্তি বাঁধবে না। সে আপনার দিকে আরোও বিশেষভাবে নজর দেবে।

ঘরে হাতি ও তার শিশুর ছবি রাখুন
যদি আপনি আপনার ঘরে হাতির সঙ্গে তার বাচ্চার ফটো রাখেন বা মূর্তি রাখেন তাহলে আপনার সন্তানের সঙ্গে আপনার বন্ধন আরও দৃঢ় হবে। তার সঙ্গে আপনার ভালোবাসা আরোও বাড়বে। সে আপনাকে অনেক সম্মান করবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications