Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়ির সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধিতে ফেংশুই টিপস মেনে চলুন

বাড়ির সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধিতে ফেংশুই টিপস মেনে চলুন

ফেংশুই একটি চীনা আধ্যাত্মিক দর্শন যা একটি পরিবেশের সাথে সাদৃশ্য নিয়ে আসে। গুড ফেংশুই সম্পদ ও ভাগ্য খোঁজার জন্য আপনাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। বসার ঘরটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। যেখানে আপনি পরিবারের সাথে অনেক সময় ব্যয় করেন। অতএব, একটি প্রাণবন্ত, ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ স্থান থাকা গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার বাড়িকে প্রাচুর্য, সমৃদ্ধি, সুখ এবং সৌভাগ্য দিয়ে ভরিয়ে রাখতে চান, তাহলে আপনার বাড়ির সামান্য পরিবর্তন করা সাহায্য করতে পারে। এখানে কিছু সহজ টিপস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনার ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে পারেন।

বাড়িকে বিশৃঙ্খলা মুক্ত রাখুন

বাড়িকে বিশৃঙ্খলা মুক্ত রাখুন

আপনি যদি আপনার বাড়িতে সৌভাগ্য এবং সম্পদ আনতে ইচ্ছুক হন তবে আপনার বাড়িতে অপ্রয়োজনীয় জিনিসগুলি ফেলে দিতে দ্বিধা করবেন না। আপনার ঘরগুলো এমনভাবে সাজান যেখানে চলাফেরার জন্য পর্যাপ্ত জায়গা থাকে এবং হাঁটার সময় আপনি কোনও কিছুর সাথে যাতে ধাক্কা না খান, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশৃঙ্খলা মুক্ত ফেং শুই আপনার বাড়িতে ভাল শক্তি প্রবাহে সাহায্য করবে।

জল প্রবাহিত হচ্ছে এমন ছবি বা জিনিসগুলি ঘরে রাখুন

জল প্রবাহিত হচ্ছে এমন ছবি বা জিনিসগুলি ঘরে রাখুন

বাড়িতে এবং বাইরে ফোয়ারা ব্যবহার করুন। যেখানে জল প্রবাহিত হতে থাকে তা একটি খুব ইতিবাচক লক্ষণ। ঝর্ণা বা ফোয়ারা থাকার সামর্থ্য না থাকলে প্রবাহিত জলের ছবি লাগিয়েও কাজ হবে। এটি আপনার জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখবে।

বাড়ির প্রবেশদ্বারকে সুন্দর করে তুলুন

বাড়ির প্রবেশদ্বারকে সুন্দর করে তুলুন

সাধারণ ফেং শুই সাজানোর টিপসের মধ্যে পড়ে একটি সুন্দর দরজা। বাড়ির সামনের দরজা একটি ভাল ছাপ তৈরি করে। পাশাপাশি চোখের কাছে আনন্দদায়ক বলে মনে হয়। আপনার বাড়িতে শুভ শক্তিকে আকৃষ্ট করার জন্য, প্রবেশদ্বার সুন্দর হওয়ার প্রয়োজন। দরজার রং উজ্জ্বল রাখুন। নিয়মিত পরিষ্কার করুন এবং সৌন্দর্যবর্ধনের জন্য সুন্দর সুন্দর গাছ লাগান।

 আপনার বাড়িতে স্ফটিক রাখুন

আপনার বাড়িতে স্ফটিক রাখুন

সিট্রিন স্ফটিকগুলি আপনার বাড়িকে আকর্ষনীয় করে তোলে। স্ফটিক আপনার বাড়িতে সম্পদের প্রবাহ নিশ্চিত করে। আপনি স্ফটিক পাথর বা একটি স্ফটিক গাছ রাখতে পারেন, যেটি আপনার পক্ষে সবচেয়ে উপযুক্ত। আপনি এগুলি এমন একটি জায়গায় রাখতে পারেন যেখানে আপনার অর্থ রাখা হয় বা আপনি যেখানে কাজ করেন।

আপনার রান্নাঘর পরিষ্কার রাখুন

আপনার রান্নাঘর পরিষ্কার রাখুন

বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা রান্নাঘর। সেখানে দেবী অন্নপূর্ণা বাস করেন। কাজেই রান্নাঘর যেমন বাস্তুসম্মত হওয়া প্রয়োজন তেমনি রন্ধনশালায় যদি ফেং শুই টিপস মেনে চলেন তাহলে বাড়ির সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পাশাপাশি রান্নাঘরকে কখনোই নোংরা রাখবেন না। এই ঘরটি সর্বদা পরিষ্কার রাখুন। একটি পরিষ্কার রান্নাঘর আপনার বাড়ির আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি করে। বাসনপত্র এবং এমনকি ওভেন সবসময় পরিষ্কার করুন। এটি যেমন স্বাস্থ্যসম্মত তেমনি একটি ভালো ফেংশুই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+