ফাদার্স ডে ২০২১ , জানুন কোন রাশির মানুষ কেমন বাবা হয়ে ওঠেন
ফাদার্স ডে ২০২১ , জানুন কোন রাশির মানুষ কেমন বাবা হয়ে ওঠেন
পিতৃ দিবস বা ফাদার্স ডে উপলক্ষ্য়ে বহু সময়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সেলেব থেকে সাধারণ মানুষ নিজের বাবার সঙ্গে ছবি দিতে পছন্দ করেন। তুলে ধরেন 'বাবা' নামের আশ্রয়টি কত পোক্ত, তার নানান খতিয়ান। এদিকে এমনও অনেকে রয়েছেন যাঁরা খুব শিগগিরই 'বাবা' হতে চলেছেন। মনে মনে ঠিক করে রেখেছেন বাবা হিসাবে তিনি কেমন ভাবে প্রতিপালন করবেন সন্তানকে। একনজরে দেখে নেওয়া যাক বাবা হিসাবে রাশি অনুযায়ী কোন পুরুষ কেমন?

মেষ
মেষ রাশির জাতক বাবা হলে তিনি কার্যত সন্তানের রোল মডেল হয়ে ওঠেন। এঁরা ভীষণ স্বনির্ভর হন। সন্তানর সাফল্যের অন্যতম কারণ হতে পারেন এই রাশির জাতকরা।

বৃষ
খুবই তনমনে গোছের বাবা হন মেষ রাশির জাতকরা। শাস্ত্রজ্ঞরা বলছেন, এই রাশির জাতকরা বাবা হলে, তাঁদের উপর ভরসা রাখে সন্তান। তবে মাঝে মধ্যে বাবার প্রবল জেদ সন্তানকে দূরে ঠেলে দেয়।

মিথুন
মিথুন রাশির জাতক কেউ পিতৃত্ব পেলে তিনি যাবতীয় সমস্যা শান্তভাবে সমাধান করেন। বাবা হিসাবে এঁদের বৈশিষ্ট সহজে অনুদাবন করা যায় না।

সিংহ
সিংহ রাশির জাতক বাবা হলে তিনি অত্যন্ত দায়িত্ববান হন। সন্তানের প্রতি এঁর আকর্ষণ প্রশ্নাতীত। তবে রেগে গেলে এমন বাবারা সন্তানের কোনও আবদান কানে নেন না!

কন্যা
কন্যা রাশির জাতকরা বাবা হিসাবে খুবই স্নেহপরায়ণ, শান্ত মানুষ হন। তবে নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে এঁরা অনড় থাকেন।

তুলা
তুলা রাশির জাতকরা পিতৃত্ব পেলে এঁরা বাড়িতে শান্তি বজায় রাখাকেই আদর্শ হিসাবে মনে করেন। এর জন্য সন্তানকে সঠিক শিক্ষা দিতে উদ্যোগী হন এঁরা।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকরা প্রবলভাবে সন্তানের জীবনে প্রবেশ করতে চান বাবা হিসাবে। সন্তানের সমস্ত বিষয়ে সমর্থন থাকলেও, সন্তানের নিজস্বতার ক্ষেত্রে অনেক সময়ই এঁরা প্রবেশ করতে চান। তাতে সম্পর্কের অবনতি হতে পারে বহুবার।

ধনু
ধনু রাশির জাতক জাতিকারা বাবা হিসাবে খুবই মজা করতে ভালোবাসেন। এঁরা বাবা হিসাবে অ্যাডভেঞ্চার প্রিয়। এঁরা কার্যত সন্তানের বন্ধু হয়ে ওঠেন।

মকর
মকর রাশির জাতকরা সন্তানরে শাসনে রাখতেই বেশি পছন্দ করেন। বহু সময় নিয়মানুবর্তিতার ক্ষেত্রে থেকেই সন্তানের সঙ্গে এঁদের সংঘাত বাঁধে।

কুম্ভ
কুম্ভ রাশির জাতক পিতা হিসাবে সন্তানকে সঠিক শিক্ষা দিতে উদ্য়োগী হন। তবে বন্ধুসুলভ আচরণের দ্বারাই তিনি সন্তানকে শিক্ষা দিতে থাকেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বাবা হিসাবে এঁরা গোঁড়া নন।

মীন
মীন রাশির জাতকরা বাবা হিসাবে আবেগঘন হন। এঁরা খুবই মিশুকে। সন্তানের স্বপ্ন পূরণে চিরকালই এঁরা বদ্ধ পরিকর হন।












Click it and Unblock the Notifications