ব্রত করুন আর না করুন শ্রাবণ মাসে সুস্থ থাকতে মেনে চলুন কিছু সহজ সরল নিয়ম
ব্রত করুন আর না করুন শ্রাবণ মাসে সুস্থ থাকতে মেনে চলুন কিছু সহজ সরল নিয়ম
শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। শিবের পরম ভক্তরা রুদ্রাভিষেক করছেন, ব্রত–পুজায় মগ্ন রয়েছেন। অনেকেই আছেন যাঁরা এই পুরো শ্রাবণ মাসে অনেক কঠিন নিয়ম পালন করেন। তবে সকলের ক্ষেত্রে এই শ্রাবণ মাসে সব ব্রত–পুজো করা সম্ভব নয়। তাই এইসব মানুষদের জন্য ধর্ম–পুরাণে কিছু সহজ–সরল নিয়ম তৈরি করা হয়েছে। যেগুলি পালন করলেও শিবের কৃপা পাওয়া সম্ভব। আর এর ফলে স্বাস্থ্য ভালো থাকে এবং এই মরশুমে হওয়া অসুখও দূরে পালিয়ে যায়।

শ্রাবণ মাসে এইগুলি না খাওয়াই ভালো
শ্রাবণ মাসে শাক জাতীয় কোনও সবজী না খাওয়াই ভালো। পালং শাক, মেথি শাক, লাল শাক, বেথুয়া শাক খাওয়া ঠিক নয়। এছাড়াও ফুলকপি ও বাঁধাকপি খাওয়াও স্বাস্থ্যের জন্য অনুচিত। এছাড়া এই মাসে বেগুন ও মুলো খাওয়া থেকেও বিরত থাকা উচিত।

আমিষ নয়
আমিষ খাবার, পেঁয়াজ-রসুন, প্রচণ্ড তেল-মশলা দেওয়া খাবার না খাওয়াই ভালো।

শ্রাবণ মাসে মদ নয়
শ্রাবণ মাসে মদ বা সুরা জাতীয় পানীয় থেকে দূরে থাকুন। তামাক ও ধূমপানের নেশা থেকেও বিরত থাকা উচিত।

ভগবান শিবের উপাসনা
শ্রাবণ মাসে ভগবান শিবকে গরুর কাঁচা দুধ দিয়ে পুজো দেওয়া শুভ বলে মনে করা হয় তবে নিজে কাঁচা দুধ খাবেন না।

আর কোন কোন জিনিস খাবেন না
❑ এই শ্রাবণ মাসে তরকারি জাতীয় কিছু খাওয়া ঠিক নয়
❑ পান-সুপারি না খাওয়াই শ্রেয়
❑ শ্রাবণ মাসে মধু খাওয়াও বর্জন করতে বলা হয়েছে
❑ এমনকী বেশি মিষ্টি ও টক জাতীয় খাবারও খাওয়া ঠিক নয়।












Click it and Unblock the Notifications