ফাল্গুন অমাবস্যা কবে, ফিটকিরির এই প্রতিকারগুলি মানলেই খুলবে ভাগ্যের দরজা

ফাল্গুন অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। ২৭ ফেব্রুয়ারি পালিত হবে এই বিশেষ দিন। কথিত আছে, এই দিন নদীতে স্নান করার পর আপনি যদি ধ্যান করে দারিদ্র ব্যক্তিদের দান করেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। এই দিনে পূর্বপুরুষদের আপনি অর্ঘ্য নিবেদন করতে পারেন।

এতে আপনার জীবনে সফলতা আসবে। জীবন থেকে দুঃখ দূর হবে। আপনার আর্থিকদিকেও খুব লাভ হবে। কবে পড়েছে ফাল্গুন অমাবস্যা? আর এই বিশেষ দিনে আপনি কিন্তু ফিটকিরি দিয়ে এই কাজগুলি করতেই পারেন। এতে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যাবে।


কবে পড়েছে ফাল্গুন অমাবস্যা

চলতি বছর ফাল্গুন অমাবস্যা পড়েছে ২৭ ফেব্রুয়ারি। এই বিশেষ দিনের শুভ সময় শুরু হবে সকাল ৮ টা ৫৪ মিনিট থেকে শুরু হবে, শুভ সময় যা চলবে ২৮ ফেব্রুয়ারি সকাল ৬ টা ১৪ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে এই বিশেষ দিনটি পালন করা হবে ২৭ ফেব্রুয়ারি।

ঋণের বোঝা কমাতে কী করবেন

যদি আপনি ঋণের বোঝা কমাতে চান, তাহলে ফাল্গুন অমাবস্যার দিন একটি পানের পাতায় ফিটকিরি ও সিঁদুর বেঁধে দিন। তারপর অশ্বথ গাছের নিচে সেটি পুঁতে দিন। অবশ্যই এই কাজটি সন্ধ্যেবেলা করবেন। এটি করলে ঋণের বোঝা কমবে। এমনকি আর্থিক সঙ্কট থেকে বের হতে পারবেন আপনি।

অসমাপ্ত কাজ দ্রুতই শেষ করতে কী করবেন

যদি আপনার কোনও কাজ আটকে থাকে এবং সেটি থেকে সেটি আপনি দ্রুতই মুক্তি পেতে চান, তাহলে ফাল্গুন অমাবস্যার দিন স্নানের জলে ফিটকিরি মিশিয়ে স্নান করুন। বিশ্বাস করা হয়, এটি করলে আপনার শরীর অসুস্থ থাকবে। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আটকে থাকা কাজ হয়ে যাবে।

ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করাতে কী করবেন

ফাল্গুন অমাবস্যার রাতে আপনার হাতে ছোট একটি ফিটকিরি নিন। তারপরে হাত মুঠো করে সারা ঘরে ঘুরুন। তারপর লাল কাপড়ে সেই ফিটকিরি বেঁধে বাড়ির প্রধান দরজার সামনে বেঁধে দিন। এটি করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। ঘরে আপনার ইতিবাচক শক্তি প্রবেশ করবে। ঘরে শান্ত পরিবেশ বিরাজ করবে। সকলেই পরিবারের সকলের সঙ্গে আপনি খুব ভালো থাকতে পারবেন। সেই সঙ্গে কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+