বার বার চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছেন? এই টোটকাগুলি মেনে চলুন, সফলতা পাবেন
বার বার চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছেন? এই টোটকাগুলি মেনে চলুন, সফলতা পাবেন
ভালো চাকরি পাওয়া এখনকার দিনের প্রজন্মের অধিকাংশের কাছে প্রধান অগ্রাধিকার। কিন্তু এমন অন্ক্ই রয়েছেন যাঁরা তাঁদের সেরাটা দেওয়ার পরও ভালো চাকরি পেতে ব্যর্থ হচ্ছেন। তবে এর পেছনে অন্য কারণও রয়েছে। একদিকে যেমন অল্প সংখ্যক চাকরি, প্রস্তুতির অভাব ও উচ্চ প্রতিযোগিতা রয়েছে, তেমনি অপরদিকে, জ্যোতিষ শাস্ত্রে পারদর্শীরা জানিয়েছেন যে জন্মছকে গ্রহ ও তারাদের অবস্থান ঠিক না হওয়া একজন ব্যক্তির ভালো চাকরি না পাওয়ার আসল কারণ হতে পারে। যেহেতু গ্রহগুলি একজন ব্যক্তির সমগ্র জীবনকে প্রভাবিত করে, সেগুলি চাকরি পাওয়ার জন্য এবং তারপরে অগ্রগতির জন্য দায়ী হতে পারে।

জন্মছক অনুসারে মানুষের ভাগ্য নির্ধারণ
একজনের কেরিয়ার কোনদিকে এগোবে তা জন্মছকের ঘরগুলি থেকে নির্ধারণ হতে পারে। জ্যোতিষীরা জানিয়েছেন যে, কোনও ব্যক্তির চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই ব্যক্তির জন্মছকের প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায়, দ্বিতীয় ঘরটি হল কুবেরের, হিন্দুমতে যিনি ধন-সম্পত্তির ভগবান, তার মানে এই ঘরটি অর্থের। সম্পদ, এখানে, উপার্জিত অর্থ, ঋণ বা পরিবার বা বন্ধুদের কাছ থেকে অন্যান্য আর্থিক লাভ উল্লেখ করতে পারে। যদিও, প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম ঘর সমষ্টিগতভাবে কারও চাকরির সম্ভাবনাকে প্রভাবিত করে। জ্যোতিষীরা জানিয়েছেন, কিছু গ্রহের প্রতিকূল অবস্থানের কারণে, একজন ব্যক্তি চাকরি পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। এখানে কিছু প্রতিকার দেওয়া হল যা আপনাকে শীঘ্রই চাকরি পেতে সাহায্য করতে পারে।

চাকরি শীঘ্র পাওয়ার প্রতিকার
মাসের প্রথম সোমবার কিছুটা চাল নিয়ে তা সাদা কাপড়ে বেঁধে দেবী মহাকালীকে অর্পণ করুন। নেতিবাচক ক্ষমতাকে ধ্বংস করার দেবী হলেন মহাকালী। যেহেতু তিনি ভগবান শিবের স্ত্রী দেবী পার্বতীর আরেকটি রূপ, তাই তিনিও ভক্তদের রক্ষা করেন যেমন ভগবান শিব করেন। যে কোনও দিন দেবী মহাকালীর আপনি পুজো করুন, সৌভাগ্য লাভ করবেন। এই টোটকা করলে আপনি শীঘ্রই চাকরি পাবেন।

পাখিদের খাওয়ানো
এটা একা হিন্দুধর্মই শুধু নয়, যেখানে দানকে এত গুরুত্ব দেওয়া হয়। ইসলাম, বৌদ্ধ, জৈন, ইহুদি ধর্ম, খ্রীষ্টান সহ বিশ্বজুড়ে সব ধর্মই তাদের ধর্মগ্রন্থে দান করার গুরুত্বকে তুলে ধরেছে। কাউকে সাহায্য করার অর্থ সেই ব্যক্তির আশীর্বাদ পাওয়া। অন্যান্য টোটকার চেয়ে সবচেয়ে বেই প্রভাবশালী হল কারোর আশীর্বাদ পাওয়া। অভাবগ্রস্তদের সাহায্য করার মধ্য দিয়ে ভগবান আমাদের সঙ্গে কথা বলেন এটা বিশ্বাস করা হয়। ভগবানের কাছে সবচেয়ে প্রিয় হল নিরীহ প্রাণীরা। তাদের মধ্যে পাখিরা হল সবচেয়ে নিরীহ। তাই বলা হয় যে শীঘ্র যদি চাকরি পেতে চান তবে পাখিদের খাওয়ান, তাদের আশীর্বাদ পাবেন। সাত ধরনের শস্য মিশিয়ে প্রতিদিন পাখিদের খেতে দিন।

হনুমানের পুজো
শীঘ্র চাকরি পাওয়ার জন্য ভগবান হনুমান জির পুজো করুন। হনুমান জি ভক্তের সব মনোকামনা পূরণ করেন। তিনি মূলত সাধুদের দ্বারা পূজিত হন কারণ তিনি জ্ঞান এবং উন্নত একাগ্রতার জন্য পরিচিত। একাগ্রতা বাড়ানোর জন্য প্রতিদিন হনুমান চল্লিসা পড়ুন। পড়ুয়াদেরও হনুমান জির পুজো করার পরামর্শ দেওয়া হয়। উড়ন্ত হনুমান জির ছবি বাড়িতে রেখে প্রতিদিন তাঁর পুজো করুন।

শনি দেবের পুজো
শনি দেব হলেন উবই ক্ষমতাবান এক ভগবান। অতীত জীবনে আপনি যদি কোনও ভুল করেন তখন যেমন আপনাকে তিনি শাস্তি প্রদান করেন, তেমনি যদি ভক্তদের ওপর সন্তুষ্ট হন তবে তিনি মন খুলে তাঁদের আশীর্বাদও করেন। তাই শনিবার করে শনি দেবের পুজো অবশ্যই করুন। এছাড়াও, 'ওম শ্যাম শনিনিশচরে নমঃ' মন্ত্রের জপ ১০৮ বার করুন। এটা ভগবানকে সন্তুষ্ট করবে এবং আপনাকে চাকরি পেতে সহায়তা করবে।

অনেক যুগের আগের টোটকা
কোনও গুরুত্বপূর্ণ কাজ বা চাকরির ইন্টারভিউয়ে যাওযার সময় দই-চিনি খেয়ে যাওয়ার পুরনো রীতি বহুযুগ ধরেই চলছে। অনেকের কাছেই এই টোটকার বিষয়ে শুনে থাকবেন যে এটার জন্যই অনেক কাজ সফল হয়েছে। এই দই-চিনি খাওয়ার পর ব্যক্তির মেজাজ ভালো থাকে সারাদিন। এছাড়াও বড়রা ও গুরুজনেরা সবসময় বলে থাকেন ডান পা প্রথমে বাইরে ফেলতে। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য এই টোটকাগুলি গ্রহণ করুন, বিশেষ করে চাকরির ইন্টারভিউয়ের জন্য।

গরু ও কুকুরদের খাওয়ানো
চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে গরু ও কুকুরদের কিছু খাবার কাইয়ে যাওয়া শুভ বলে মনে করা হয়। এটা ইন্টারভিউ সফল করবে এবং আপনি শীঘ্রই চাকরি পাবেন। গরুকে গুড় ও ছোলা দেওয়া, অথবা গরুকে গুড়ের সঙ্গে রুটি দেওয়াও শীঘ্রই চাকরি পেতে সাহায্য করতে পারে। ইন্টারভিউতে ইতিবাচক ফল পাওয়ার জন্য কুকুরকে খাবার খেতে দিন। আপনি সফল হবেন।












Click it and Unblock the Notifications