চাকরি–ব্যবসায় সঙ্কট দূর হবে! প্রতি শনিবার গ্রহরাজকে এভাবে সন্তুষ্ট করুন
চাকরি–ব্যবসায় সঙ্কট দূর হবে! প্রতি শনিবার গ্রহরাজকে এভাবে সন্তুষ্ট করুন
শনিদেবকে ন্যায়–বিচারের দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, শনিদেব ব্যক্তির ভাল–মন্দ কাজের ফল দেন। যারা খারাপ কাজ করেন তাদের শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হয়। অপর দিকে যারা পরোপকারী, শনির কৃপায় তাদের জীবনে সব দুঃখ–কষ্টের অবসান ঘটে। চাকরি ও ব্যবসার সমস্ত সঙ্কটও কেটে যায়। আপনিও যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান, তাহলে প্রতি শনিবার কিছু বিশেষ মন্ত্র ও প্রতিকার করা উচিত।

চাকরি পাওয়ার প্রতিকার
চাকরি পাওয়ার জন্য শনিদেবের কৃপা পেতে হলে কালো ছোলা ভিজিয়ে রাখুন। এরপর এটি কোনও মশল ও সর্ষের তেল ছাড়া রান্না করে নিন। এই রান্না করা ছোলা শনিবার দিন কালো গরু, কালো কুকুর বা কোনও অন্য প্রাণীকে খাইয়ে দিন। এটা ৩ শনিবার পর্যন্ত করুন।

চাকরিতে উন্নতি পাওয়ার প্রতিকার
চাকরিতে উন্নতি পেতে হলে প্রত্যেক শনিবার পিঁপড়েদের আটা খাওয়ান এবং মাছেদের আটার গোলা খাওয়ান। এদিন কোনও মিষ্টি খাবার খাবেন না এবং এই প্রতিকার প্রত্যেক শনিবার করে করুন।

মনের পছন্দের মতো চাকরি
মনের মতো চাকরি পাওয়ার জন্য শনিবার সন্ধ্যায় ঘরের প্রধান দরজায় সর্ষের তেলের প্দীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর পর শনি চল্লিসা আর শনি শাস্ত্রের পাঠ অবশ্যই করুন। ক্রমাগত ৩টে শনিবার এই প্ররতিকার করুন।

চাকরিতে নিজের স্থান ফিরে পাওয়ার প্রতিকার
চাকরিতে আবার নিজের জায়গা ফিরে পেতে শনিবার সন্ধ্যায় অশ্বত্থু গাছের নিচে সর্ষের তেলের চারমুখী প্রদীপ জ্বালান। তারপর সেখানে দাঁড়িয়ে ১০৮ বার শনি মন্ত্র জপ করুন। এর পরে, অশ্বত্থু গাছকে প্রদক্ষিণ করুন এবং আপনাকে এটি টানা ১১টি শনিবার করতে হবে।

চাকরিতে পদোন্নতি
শনিবার সন্ধ্যায় একটি পাত্রে সর্ষের তেল নিন। এর পর বাম হাতের মধ্যমা আঙুলে রেখে শনি মন্ত্র জপ করুন। এরপর এই তেল দিয়ে অশ্বত্থু গাছের নিচে প্রদীপ জ্বালান। এই প্রতিকার টানা ৩ শনিবার করুন।

শনির দৃষ্টি কাটানোর উপায়
* কালো কম্বল, কোনও কালো রঙা ডাল, কালো ছাতা, তেল এবং খাদ্য ইত্যাদি দান করলে এদিন শুভ ফল পাওয়া যাবে।
* এর সঙ্গে শনি চল্লিশা পাঠ করুন। এতে সন্তুষ্ট হতে পারেন গ্রহরাজ শনিদেব।
* শনিবার, শনিদেবের পুজো করুন। একটি অশত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চল্লিসা বা শনি মন্ত্র জপ করুন












Click it and Unblock the Notifications