হিন্দু নববর্ষ থেকে বদলে আমূল যেতে চলেছে কোন কোন রাশির জীবন? জেনে নিন
হিন্দু নববর্ষ থেকে বদলে আমূল যেতে চলেছে কোন কোন রাশির জীবন? জেনে নিন
চৈত্রমাস শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিন পরেই দেখতে দেখতে কেটে যাবে আরও একটা বছর। বৈশাখ থেকে শুরু হতে চলেছে নতুন বছর। আর সেখানেই ফের নতুন করে দিনচর্চা শুরু হতে চলেছে সকল মানুষের। বাঙালি মতে ১লা বৈশাখ এপ্রলের ১৫ তারিখ হলেও সনাতন ধর্ম মতে ২০২২ সালের ২রা এপ্রিল থেকে হিন্দু নববর্ষ শুরু হতে চলেছে। এই দিন থেকে চৈত্র নবরাত্রি শুরু হয় এবং মারাঠি সম্প্রদায়ের উল্লেখযোগ্য পরব 'গুড়িপাড়োয়া' পালিত হয়। আসন্ন নতুন বছর অর্থাৎ বিক্রম নবসংবৎসর ২০৭৯, বেশকিছু রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে। দেখে নাওয়া যাক নতুন বছর থেকে কোন কোন রাশির জন্য শুভ সময় বয়ে আনছে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী হিন্দু নববর্ষ খুবই শুভ ফল প্রদান করতে চলেছে। নিজের আত্মবিশ্বাসের প্রতি আস্থা বাড়বে। চাকরির ক্ষেত্রে কাজে সাফল্য পাবেন এই রাশির জাতকরা। যারা ব্যবসা করেন তাঁদের ব্যবসায় অগ্রগতি হবে। বিনিয়োগ থেকে অর্থ লাভ হবে। এই সময় নানা ভালো কাজের জন্য সুনাম বাড়বে। মা লক্ষ্মীর কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা হিন্দু নববর্ষে কোনও তীর্থ ক্ষেত্রে ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন, এবং এই যাত্রা আনন্দদায়ক হবে। এতদিন জীবনে যে আর্থিক সমস্যা চলছিল তা নতুন বছরে অনেকটাই কেটে যাবে। কাজের ক্ষেত্রে আয় বাড়বে। ব্যবসা করার জন্য এটি একটি ভাল সময়। পারিবারিক জীবনও ভালো যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটানোর অবকাশ পাওয়া যাবে।

তুলা রাশি
এই সময়টি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর খুব শুভ ফল দেবে। এই রাশির জাতক জাতিকাদের কর্ম এবং সামাজিক ক্ষেত্রে প্রচুর সাফল্য, সম্মান পাবেন. অর্থ লাভ হবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বেশি সময় কাটালে সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় কাজের ক্ষেত্রে প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে। বাড়তে পারে বেতনও। কেউ কেউ নতুন চাকরি বা বদলি পেতে পারেন। আসছে নতুন বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনের জন্যও ভালো সময়ের মুখ দেখতে চলেছেন। স্বাস্থ্য ভালোই থাকবে এই রাশির জাতক জাতিকাদের।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications