রাশি পরিবর্তন করবে শুক্র, এইসব রাশির জাতকদের জীবনে আসছে শুভ সময়

রাশি পরিবর্তন করবে শুক্র, এইসব রাশির জাতকদের জীবনে আসছে শুভ সময়

জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব প্রতিটি মানুষের জীবনে পড়ে। যে কোনও গ্রহের রাশি পরিবর্তন একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনে। আগামী ৩১ মার্চ শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে। শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। জীবনের সকল ঐশ্বর্য, ভোগ-বিলাস, সুখ সম্পদের কারক গ্রহ মনে করা হয়ে থাকে শুক্রকে। এমনকি এটি বৃহস্পতির মতই খুব শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক যে কোন কোন রাশির জন্য শুক্রের এই অবস্থান পরিবর্তন উপকারী প্রমাণিত হতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

শুক্রের রাশি পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ বলেই প্রমাণিত হবে। ট্রানজিটের সময় মেষ রাশির ব্যক্তিদের আর্থিক অবস্থার উন্নতি হবে। যারা বেসরকারি কোনও সংস্থায় চাকরি করছেন তাঁরা বিশেষ সাফল্য পেতে পারেন। কেরিয়ারের জন্যও এই সময়টা ভালো হতে চলেছে। এছাড়াও, কর্মক্ষেত্রে নিজের ভালো কাজের প্রশংসা পাবেন। বিদেশযাত্রা করার জন্য ভালো সময় এটি। এই রাশির ব্যক্তিরা আকস্মিক আর্থিক লাভ পাবেন, সঙ্গে ব্যবসায় আটকে থাকা টাকাও ফিরে পাওয়ার সম্ভাবনা আছে।

 বৃষ রাশি

বৃষ রাশি

শুক্রের রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে। আগে করা কোনও আর্থিক বিনিয়োগ থেকে ভালো টাকা পেতে পারেন। যারা সরকারি চাকরি করছেন তাঁরা এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ সুবিধা পাবেন। এই ট্রানজিট প্রেম জীবনের জন্য ভাল প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে। বৃষ রাশির জাতকরা কাজের ক্ষেত্রে কর্মকর্তাদের খুশি করতে সক্ষম হবেন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের রাশি পরিবর্তন খুব ভালো ফল দিতে চলেছে। যেহেতু শুক্রদেব হলেন এই রাশির অধিপতি সেই কারণে শুক্রের এই স্থান পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক দিক থেকে লাভ দিতে চলেছে। ব্যক্তিগত জীবনে ভালো ফল পাবেন। ব্যবসায় বাড়তি লাভ হবে। এছাড়াও বিবাহিত জীবনে সাফল্য পাবেন এবং এই সময় জীবনসঙ্গীর সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর অনেক সুযোগ আসবে।

ধনু রাশি

ধনু রাশি

শুক্রের গমন এই রাশির জাতকদের শুভ ফল দেবে। ট্রানজিট সময়কালে তাঁরা বাড়তি অর্থ উপার্জনে সফল হবেন। আদালতে চলমান কোনও মামলার সিদ্ধান্ত পক্ষে আসবে। চাকরিতে বাড়তি দায়িত্ব পেতে পারেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। মান-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এ ছাড়া ব্যবসায় উন্নতি হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+