গুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে কোন কোন রাশির উপর পড়তে চলেছে প্রভাব?
গুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে কোন কোন রাশির উপর পড়তে চলেছে প্রভাব?
আর মাত্র ২টো দিন, আর তার পরেই জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহ হিসাবে বিবেচিত দেবগুরু বৃহস্পতি উদিত হবেন পুনরায়। এই মুহূর্তে তিনি অস্তমিত হয়ে রয়েছেন। বৃহস্পতি গ্রহের এই অবস্থান জ্যোতিষ মতে অশুভ বলে মনে করা হয়। এতে বিবাহিত জীবন এবং বিবাহের আচারের মতো শুভ কাজের জন্য শুভ বিবেচিত হয় না এই সময়। গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে অস্তমিত রয়েছেন বৃহস্পতি। আগামী ২৬ মার্চ ২০২২ তারিখ থেকে কুম্ভ রাশিতে উদয় হতে চলেছে বৃহস্পতির। আর এর সঙ্গে সঙ্গেই কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে শুরু করবেন এবং জীবনে লাভও হবে ভালো।

মেষ রাশি
বৃহস্পতির উত্থান বা জ্যোতিষ মতে 'গুরু উদয়' মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি লাভ করবে। এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে অনেক সুযোগ সুবিধা লাভ করবেন। এই রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে গুরু উদয়ের ফলে। সেই সঙ্গে ব্যবসায়ীরা লাভবান হবেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু উদয় সার্বিক ভাবে খুব লাভবান হবে। এই সময় কর্ম জীবনে কাজের ক্ষেত্রে অনেক প্রশংসা পাওয়া যাবে। এছাড়াও চাকরিতে মাইনে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে এটি তার প্রকৃত সময়। জীবনে অনেক বড় সাফল্য অপেক্ষা করছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। ব্যবসার ক্ষেত্রে বড় লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পক্ষ মজবুত হবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু উদয় বেশ ভালো ফল প্রদান করবে। কাজের ক্ষেত্রে নানা বিষয়ে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হলেও তা সামলে উঠতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো হবে। পড়ুয়াদের জন্য এই সময় খুব ভালো ফল হবে। এছাড়া উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যেতে পারেন। ব্যবসার দিক থেকেও সময়টা ভালো যাবে।

তুলা রাশি
এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি হলেন বৃহস্পতি। সেক্ষেত্রে গুরু উদয় এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে। কাজের ক্ষেত্রে নাম ডাক বৃদ্ধি পাবে। ভালো কোনও কাজের সুজোগ আসতে পারে। আর্থিক লগ্নী করলে এই সময় লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। জীবন সঙ্গীর সহায়তায় সুখ বজায় থাকবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications