অস্তমিত হচ্ছে বৃহস্পতি, সাবধানে থাকাই মঙ্গল এইসব রাশির ক্ষেত্রে
অস্তমিত হচ্ছে বৃহস্পতি, সাবধানে থাকাই মঙ্গল এইসব রাশির ক্ষেত্রে
মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রগুলি। সেক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে বৃহস্পতি। গ্রহচক্রের মধ্যে বৃহস্পতির স্থান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর সেই গ্রহের প্রতিটি গতিবিধি সরাসরি প্রভাব ফেলে সকল রাশির জাতক জাতিকাদের উপর। আগামী ১৯ ফেব্রুয়ারি অস্তমিত হত চলেছে বৃহস্পতি। আর এই গ্রহকে শুভ কাজ, সমৃদ্ধি, সুখী পরিবার ও সন্তানের কারক গ্রহ হিসেবে মনে করা হয়। যেহেতু দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভ গ্রহ হিসাবে বিবেচিত হন, তাই বৃহস্পতির অস্তমিত হওয়া অশুভ বলে বিবেচিত হয়। জেনে নেওয়া যাক আগামী ২৭ মার্চ বৃহস্পতির উত্থান পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে।

বৃষ রাশি
বৃহস্পতির অস্ত যাওয়া বৃষ রাশির জাতক জাতিকাদের কাজে অনেক অসুবিধা বয়ে আনবে। কর্মক্ষেত্রে এই রাশির জাতকদের জন্য অসন্তোষের পরিবেশ সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে সঙ্গীরা নানা অসুবিধার সৃষ্টি করবে। ধৈর্য সহকারে এই সময়টা অতিবাহিত করতে হবে।

কর্কট রাশি
বৃহস্পতি গ্রহ কর্কট রাশির জাতকদের জন্য কর্মজীবনে সমস্যা নিয়ে আসবে। এই রাশির জাতক জাতিকারা নিজেদের পরিশ্রমের ফল পাবেন না। এমনকি ছোট থেকে বড় কাজ করাও কঠিন হতে পারে। সাবধানে থাকতে হবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি তাদের কর্মজীবনে সমস্যা নিয়ে আসবে। চাকরি পরিবর্তন করতে হতে পারে। ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। এই সময়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা বৃহস্পতির অস্তাচল গমনের ফলে কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে অন্য কথাও বদলি হতে পারে বা তাঁরা চাকরি পরিবর্তন করতে পারেন। ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই না ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ধৈর্য্য ধারন করলে ভালো ফল হবে।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা এই সময়ে পারিবারিক ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। বাড়ির কারও সঙ্গে বিবাদ হতে পারে। বড়দের কাছ থেকে কড়া কথা নেবেন না। কর্মজীবনেও কাঙ্খিত সময় থাকবে না।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাজে ব্যর্থতার সম্মুখীন হতে হতে পারে। বৃহস্পতির অস্তাচলে গমনের ফলে অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে এই রাশির লোকেদের জীবনে। চাকরির ক্ষেত্রে স্থানান্তর ঘটতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications