Sun Transit 2023: অগাস্টে সূর্যের স্থান পরিবর্তনে পড়বে ব্যাপক প্রভাব! বিপুল লাভ হবে এই রাশির ব্যক্তিদের

ভারতীয় প্রাচীন পুরান ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিটি মানুষের ভাগ্য কোনও কোনও গ্রহ নক্ষত্রের নিয়ন্ত্রণে থাকে। তারই মধ্যে বিশেষত কিছু কিছু গ্রহের প্রভাব মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তারই মধ্যে অন্যতম প্রধান হল সূর্য।

শুধু তাই নয়, সূর্যদেবকে সকল গ্রহের রাজাও বলা হয়ে থাকে। আর তাঁর প্রভাব প্রতক্ষ ভাবেই পরে যে কোনও মানুষের জীবনে। প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর তাদের গতিবিধি পরিবর্তন করে থাকে। সূর্যও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়।

Sun Transit 2023

স্বরাশিতে সূর্যের আগমন

পঞ্জিকা অনুযায়ী, প্রতি মাসে নিজের অবস্থান পরিবর্তন করেন গ্রহদের প্রধান সূর্য। আর সেক্ষেত্রে অগাস্ট মাসেও হতে চলেছে সূর্যের রাশি পরিবর্তন। নিয়ম অনুযায়ী, রাশিচক্রের এক ঘর এগিয়ে অবস্থান করেন সূর্য। আর সেই মত এই মুহূর্তে সূর্যের অবস্থান কর্কট রাশিতে হলেও আগামী ১৭ আগস্ট নিজের রাশি পরিবর্তন করবেন সূর্য।

তখন আগামী এক মাসের জন্য তাঁর অবস্থান হতে চলেছে সিংহ রাশিতে। জ্যোতিষ শাস্ত্র মতে সিংহ হল সূর্যের নিজের রাশি বা স্বরাশি। আর তাই এই রাশিতে সূর্যের অবস্থান সবথেকে শক্তিশালী হয়। অগাস্টে সিংহ রাশিতে সূর্যের অবস্থান প্রভাব ফেলতে চলেছে বেশ কিছু রাশির উপর। দেখে নেওয়া যাক এর ফলে কোন কোন রাশিতে কী কী প্রভাব পড়তে চলেছে।

সিংহ রাশিতে বিশেষ প্রভাব

অগাস্টে গতিপথ পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য। আর তার উপর সিংহ হল সূর্যের নিজস্ব রাশি। তাই সেক্ষেত্রে এই রাশির উপর প্রভাব পড়তে চলেছে সবথেকে বেশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

আগামী ১ মাসের মধ্যে এই রাশির ব্যক্তিদের জীবনে আসতে চলেছে বড় কোনও সুখবর। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় মিতে যেতে পারে। পাশাপাশি আর্থিক দিক থেকেও পরিস্থিতি উন্নত হবে। কাজের ক্ষেত্রে ভালো কোনও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির যে ব্যক্তিরা বিয়ের জন্য চেষ্টা করছেন তাঁদের ক্ষেত্রেও আসতে পারে সুখবর। তবে স্বাস্থ্যের দিকে নজর রেখে চলাই ভালো।

Sun Transit 2023

কোন রাশিতে ভালো প্রভাব?

অগাস্ট মাসে সূর্যের রাশি পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে পড়তে চলেছে খুব ভালো প্রভাব। মেষ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি ও মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ী হতে চলেছে এই পরিবর্তন। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সফলতা আসতে চলেছে।

কেরিয়ার ও কর্মক্ষেত্রে উন্নতি হবে এই সময়। একই সঙ্গে প্রেম ও বিবাহ ক্ষেত্রে খুব ভালো সময় কাটতে চলেছে আগামী ১ মাস। পাশপাশি পরিবার ও সম্পর্কের দিকেও পরিস্থিতি ভালো থাকবে এই সময়। ব্যবসার ক্ষেত্রে বড় কোনও অর্ডার আসবে যা আর্থিক পরিস্থিতিকে আরও বেশি ভালো করবে।

সাবধানে থাকুন এই রাশির ব্যক্তিরা

তবে গ্রহের স্থান পরিবর্তন অনেক সময় কিছু নেতিবাচক প্রভাবও ফেলে। সূর্যের স্থান পরিবর্তনে ভালোর সঙ্গে খারাপ প্রভাবও ফেলতে চলেছে। সেক্ষেত্রে সাবধানে থাকতে হবে কয়েকটি রাশির ব্যক্তিদের। বৃষ রাশি, তুলে রাশি ও কুম্ভ রাশির উপর খারাপ প্রভাব ফেলতে চলেছে এই পরিবর্তন।

আয়ের সঙ্গে ব্যয়ও হবে বেশি, ফলে এই সময় খরচ নিয়ে সাবধান থাকা উচিত। শুধু তাই নয়, স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে এই সময়. চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই আগামী ১ মাস রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা জরুরি।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+